শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সহিংসতার ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার সকাল থেকে এসব এলাকার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে […]

রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুন্সিপুকুর পাড় এলাকায় দলীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লন্ডন প্রবাসী খাইরুন নেছা নামের এক নারীর জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তারই আপন ভাই ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও তার সহকর্মীরা। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।৩১ অক্টোবর লন্ডন প্রবাসী খাইরুন নেছার পক্ষে […]

গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রেসক্লাবকে দূর্নীতিমুক্ত করা এবং অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ, গাজীপুর জেলা শাখা।রোববার দুপুরের দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন […]

ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের ৯ জনের সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের দিকে যাচ্ছিল। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দেন মার্কিন পরিবহন মন্ত্রী […]

ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

ইরানের ওপর পারমাণবিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন। কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন।সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে টাকার কার্লসন দাবি করেন, প্রস্তাবিত লক্ষ্যবস্তু হতে পারে মধ্য ইরানের […]

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল থেকে কালিয়াকৈর, কোনাবাড়ী ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে কোনাবাড়ীতে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড […]

যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে

যুবসমাজকে দেশের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তাদের কর্মমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে এবং তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব করে পরিবর্তন আনলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়; এর পাশাপাশি দেশ গঠনেও সমান ভূমিকা রাখতে […]

এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছরে বৃদ্ধিকে জাতিসংঘের ‘ব্যতিক্রমী’ সিদ্ধান্ত হিসেবে দেখছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।ব্যতিক্রমী সিদ্ধান্তের সম্মান রক্ষার্থে দেশকেও ‘ব্যতিক্রমী জাতীয় কৃতিত্ব’ বা এক্সেপশনাল পারফরম্যান্স দেখাতে হবে। অন্যথায় বৈশ্বিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে বলে মনে করছে সংস্থাটি।রোববার (১ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে বাংলাদেশ’স এলডিসি গ্র্যাজুয়েশন : দ্য […]

রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস

রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ শুরুর আগেই রুট বরাদ্দ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে পরিবহন মালিকদের মধ্যে। ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে চলাচল করা রজনীগন্ধা পরিবহনকে দেওয়া হয়েছে কাঁচপুর রুট। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনও করেছে কোম্পানিটি। একইভাবে আরও কয়েকটি পরিবহন কোম্পানি নির্ধারিত রুট ও বাসের ফিটনেসসংক্রান্ত জটিলতায় রয়েছে।তবে এসব জটিলতার মধ্যেই রোববার (১ নভেম্বর) রাজধানীর […]

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক […]