জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ, ৫৫ দশমিক ৭৩ শতাংশই ফেল

বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলে বড় ধরনের ফল বিপর্যয় হয়েছে।এ পরীক্ষায় পাসের হার মাত্র ৪৪ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরীক্ষার ফল প্রকাশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের […]

কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ

কুমিল্লার ১৮ উপজেলায় সরকারি বিধি-বিধানের তোয়াক্কা না করে গড়ে উঠেছে একের পর এক অবৈধ ইটভাটা। জেলা ইট প্রস্তুত মালিক সমিতির তথ্য অনুযায়ী, জেলায় মোট ২৮১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৯০টির কোনো কাগজপত্র বা ট্রেড লাইসেন্স নেই। এসব ইটভাটার বড় একটি অংশ কৃষিজমিতে গড়ে ওঠায় একদিকে নষ্ট হচ্ছে আবাদি জমি, অন্যদিকে কাঠসহ বিভিন্ন দূষণকারী জ্বালানি পোড়ানোর […]

আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের […]

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।একইসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করাসহ বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে […]

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী […]

কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

অবশেষে গুরুতর অসুস্থ কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাত চৌধুরীর অর্থনৈতিক সংকটের খবর প্রকাশ্যে এলে সংঘ স্বপ্রনোদিতভাবে তার পাশে দাঁড়িয়েছে।অভিনয়শিল্পী সংঘের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে […]

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। এ সময় তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগী সক্ষমতা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ […]

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের কথা রয়েছে। আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে […]

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন ভাবনায় আরও কার্যকরভাবে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের […]

স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।প্রতিমন্ত্রী জানান, কর্মসূচি বাস্তবায়নের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। এর […]