শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ, ৫৫ দশমিক ৭৩ শতাংশই ফেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলে বড় ধরনের ফল বিপর্যয় হয়েছে।
এ পরীক্ষায় পাসের হার মাত্র ৪৪ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরীক্ষার ফল প্রকাশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৪৪ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ ৫৫ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী ফেল করছেন।
আনুমানিক ১ লাখ ৩ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.nu.ac.bd-এ ফলাফল পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
এদিকে ফল প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যারা গ্র্যাজুয়েট হয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা ফেল করেছেন তারা পড়াশোনা করে আবার পরীক্ষা দাও। Failure is the pillar of success. তিনি বলেন, যদিও লক্ষাধিক শিক্ষার্থী ফেল করেছে এবং আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, কিন্তু এটিই প্রকৃত পাসের হার। এখানে আমরা কোনো হাত দেইনি। গুণগত শিক্ষার দিকে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য আরো বলেন, তবে কেন এত সংখ্যক শিক্ষার্থী ফেল করল, সেটি নিয়ে আমরা গবেষণা করব সামনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories