গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগকে অস্বীকার করে শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকার প্রতি অসম্মান জানিয়ে মন্তব্য করায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক নেতাকে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স-জেআরজেএ।বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।বিজ্ঞপ্তিতে জেআরজেএ-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী উল্লেখ করেন, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার এক বক্তব্যে বলেছেন,‘জুলাইয়ে […]
আসছে নতুন নেতৃত্ব, জামায়াতের আমির নির্বাচন ডিসেম্বরে

ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেবেন দলটির সারাদেশে থাকা এক লাখের বেশি রুকন সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগেই এই অভ্যন্তরীণ ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।দীর্ঘ দেড় দশক পর ঘুরে দাঁড়ানো জামায়াত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফের সক্রিয় হয়েছে। ‘জুলাই সনদ’–এর আইনি ভিত্তি, পিআর […]
এখনও এগিয়ে যাচ্ছে গাজামুখী ৯ জাহাজ, কৌশল প্রকাশ করলেন শহিদুল আলম

ফিলিস্তিনমুখী ফ্লোটিলার অভিযাত্রী বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সর্বশেষ পোস্টে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।ড. শহিদুল আলম লিখেছেন,‘আমরা এখন ফিলিস্তিনের টাইম জোনে। আজ সকালে সমুদ্র শান্ত, তবে কতক্ষণ তা এমন থাকবে তা নিশ্চিত করে বলা যায় না। […]
সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজটিও আটক করলো ইসরায়েলি সেনারা

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক সমুদ্রযাত্রা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও আটক করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে।জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে […]
বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু সুফিয়ান শাহীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার শাহীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার […]
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোন বাধা নেই এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসেন যারা বড় ধরনের অপরাধের সঙ্গে […]
মৌসুম জুড়েই জমজমাট দেবীগঞ্জ জলপাই হাট, প্রতিদিন কেনা-বেচা ২৫ লাখ টাকা

জলপাই, জাম্বুরা, কলা, পেঁপেসহ নানা মৌসুমী ফলের বড় বাজার পঞ্চগড় জেলার দেবীগঞ্জের দেবদারু তলা। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সুষ্ঠু বিপনন ব্যবস্থা গড়ে তুলতে পারলে উত্তরের এই জনপদ গ্রামীণ অর্থনীতিতে সম্ভবনার নতুন মাইল ফলক গড়বে।পঞ্চগড়ের দেবীগঞ্জে দেবদারু তলায় বসা জলপাই হাট সারা মৌসুম জুড়েই জমজমাট। চাষিদের বাগান থেকে জলপাই সংগ্রহ করে আড়ৎদারের কাছে বিক্রি করে জীবিকা […]
আগামী সপ্তাহেই ৫ প্রশাসক ইউনাইটেড ইসলামী ব্যাংকে

দেশের ব্যাংক খাতে ইতিহাসে প্রথমবার একসঙ্গে পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান— ইউনাইটেড ইসলামী ব্যাংক। এ রূপান্তরের আগে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।সূত্র জানায়, প্রশাসকদের তালিকা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এক্সিম ব্যাংক, নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান […]
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

লক্ষ্য ১৫২ রানের। ১১ ওভার পার হতেই বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, সহজেই বড় ব্যবধানে জিততে যাচ্ছে। সেখান থেকে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে টাইগাররা।শেষ পর্যন্ত অবশ্য বিপদ হয়নি। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে জাকের আলীর দল। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেট আর ৮ বল […]
জুবিন গার্গের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী অমৃতপ্রভা গ্রেপ্তার

অসমি সংগীতের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে শিল্পীর মৃত্যুর ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দু’জনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তখন ৫২ বছর বয়সী […]