বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার
বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু সুফিয়ান শাহীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাহীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার সকালে আগের একটি মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আবু সুফিয়ান শাহীন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories