কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।গতকাল শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এ আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও।এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে […]

মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে শুনানির ২৮ অক্টোবর

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কনডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে।রোববার (১৯ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন।এর আগে ২০২৪ সালের ১৩ মে বিচারপতি […]

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই, ব্যবসায়ী আহত

টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। […]

শাহজালালে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র খতিয়ে দেখার আহ্বান বিকেএমইএ সভাপতির

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিছক একটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা স্পষ্টভাবে তুলে […]

শিক্ষকদের বাড়িভাড়া বাড়াল সরকার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল […]

৩৮ বছর বয়সে গোল্ডেন বুট জিতলেন মেসি, ৪০ বছরের রোনালদোর অর্জন কেমন?

এক যুগের বেশি সময় ধরে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে চলেছে প্রতিদ্বন্দ্বিতা। একটা সময় ব্যালন ডি’অর নিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা হতো এই দুই মহাতারকার। বলা হয়ে থাকে- ফুটবলে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যক্তিগত দ্বৈরথ চলেছে মেসি আর রোনালদোর মাঝে। বয়স বাড়ায় দুজনই নিজেদের সোনালি সময় পেরিয়ে গেছেন, কিন্তু মাঠে এখনও আলো ছড়াচ্ছেন আগের মতোই।যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে […]

আফগানিস্তানের জায়গায় ত্রিদেশীয় সিরিজে যে দল নিলো পাকিস্তান

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটারসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আগামী মাসে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান ক্রিকেট দল। রশিদ খানদের জায়গায় সেই সিরিজে জিম্বাবুয়েকে যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে এই […]

আবারও বিয়ের পোস্ট দিলেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় বছর ধরে বিনোদন জগতে ছিল নানা জল্পনা-কল্পনা। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। বছর দেড়েক আগে মাহি নিজেই সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন।সেই ঘোষণার পর জনসমক্ষে আর দেখা যায়নি এই তারকা দম্পতিকে। তবে সম্প্রতি সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন […]

কুবিতে বিএসএসসিআরের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে পাঁচটি দেশের অংশগ্রহণে ১৭৫ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইদিনব্যাপী বিএসএসসিআরের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। ১৭ এবং ১৮ অক্টোবর এই দুই দিনে আয়োজিত হয় সম্মেলনটি।সম্মেলনের প্রথমদিন বাংলাদেশ, ভারত ও নেপাল এবং ফিলিপাইনসহ পাঁচটি দেশের ১৭০ জন প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বিজ্ঞান, আধ্যাত্মিকতা, সমাজ, ইতিহাস, পরিবেশ […]

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচরীরা।রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর বারোটায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ […]