শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে শুনানির ২৮ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কনডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে।
রোববার (১৯ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে ২০২৪ সালের ১৩ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় দিয়ে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে কনডেম সেলে রাখা যাবে না। হাইকোর্ট আরও নির্দেশ দেন, বর্তমানে যেসব আসামি কনডেম সেলে আছেন, তাদের দুই বছরের মধ্যে ধাপে ধাপে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে।
তবে স্বাস্থ্যগত বা সংক্রামক রোগের কারণে কোনও বন্দিকে নির্জন কক্ষে রাখার প্রয়োজন হলে, তা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শুনানির মাধ্যমে করা যাবে বলেও নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এ রিটটি দায়ের করেন আইনজীবী শিশির মনির, চট্টগ্রাম কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারের শাহ আলমের পক্ষে। তাদের তিনজনেরই আপিল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories