ধর্ষণে অভিযুক্ত সেই শিক্ষার্থীকে পচা ডিম ছুড়ে মারলেন বুয়েট শিক্ষার্থীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য ও ধর্ষণের অভিযোগ ওঠা বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে ক্যাম্পাস থেকে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশালীন এবং অবমাননাকর […]
বিশ্বে প্রথমবার রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি, ইতিহাস গড়ল সৌদি আরব

রোবটিক নিউরোসার্জারিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রিয়াদে অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে বিশ্বে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে ব্রেন বা মস্তিষ্ক টিউমার অপারেশন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।এই যুগান্তকারী অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই […]
কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেয়ার প্রচারণাটি গুজব: মন্ত্রণালয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কোনও মহলের বিশেষ উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াস। মন্ত্রণালয় এ […]
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাত কমে দাপটে রয়েছে তাপমাত্রা। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এর ফলে আগামী ৫ দিন দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম […]
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত […]
আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে […]
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির প্রেস উইং থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।তবে এই কেন […]
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন আইন-বিধি পর্যালোচনা করে শিগগির এনসিপির প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবে সংস্থাটি।শাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। শেষদিন দলটির একটি প্রতিনিধিদল আবারও শাপলা চেয়ে ইসিতে আবেদন জানিয়েছে।এই আবেদনের […]
মোদিকে এবার ‘মহাবিপদের’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য ইস্যুতে ভারতের বিরুদ্ধে যেন উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই তার ৫০ শতাংশ বাড়তি শুল্কের জেরে নিজেদের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে অবস্থান নড়বড়ে হয়ে গেছে ভারতের। মাত্র চার মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ৪০ শতাংশেরও নিচে পড়ে গেছে দেশটির। এরপরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে মোদি সরকার, এমন […]
তাইওয়ান দখল করতে চায় না চীন: ট্রাম্প

চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে দেশটিতে সফরে যাবেন তিনি। বেইজিংয়ের আমন্ত্রণে এই সফর হতে যাচ্ছে।এছাড়া চীন তাইওয়ান দখল করতে চায় না বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, […]