গাজীপুরে পৃথক ৩ স্থানে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ি, কালিয়াকৈর ও শ্রীপুরে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি জুট গোডাউন সহ শতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে মহানগরী কোনাবাড়ি আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।এছাড়া কালিয়াকৈর উপজেলার […]
২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

প্রশাসনে কর্মরত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাতের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী […]
তারেক রহমান এখনো ভোটার হননি, ইসি চাইলে ভোটার হতে পারবেন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে নির্বাচন কমিশন (ইসি) চাইলে ভোটার হতে পারবেন।সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা আমার […]
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে […]
বেগম খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।এর আগে, সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। হাসপাতালে আছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে […]
যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে: ট্রাম্প

রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পর আশ্রয় আবেদন স্থগিতের সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, এই বিরতি কতদিন চলবে তার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। একইসঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।স্থানীয় […]
উত্তাল ফিলিপাইন, প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাস্তায় হাজারো জনতা

ফিলিপাইনে জলাশয় নিয়ন্ত্রণ অবকাঠামো প্রকল্পে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে। তার পদত্যাগের দাবিতে রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে রবিবার (৩০ নভেম্বর)। এতে রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।‘কিলুসাং বায়ান কোন্ত্রা-কোরাকোট’ (কেবিকেক) বা জনগণের দুর্নীতিবিরোধী আন্দোলনের ব্যানারে লুনেটা ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসিডেন্টের প্রাসাদ মালাকানিয়াং-এর দিকে অগ্রসর হয়।আয়োজকদের দাবি, […]
হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সিদ্দিক এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার রায়কে সামনে রেখে সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলাটির রায় বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক […]
শেখ হাসিনার ৫ বছর, টিউলিপের ২ বছর ও রেহানার ৭ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে প্রত্যেক […]
বেড়েছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে […]