মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বেড়েছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এ দাম সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
গতকাল রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories