টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫০) নামের এক সরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার বিআরটি ফ্লাইওভারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে একটি ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানিয়েছে, কর্মস্থলে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের […]

রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অগামীকাল রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হয়। আমাদের নৈতিকতা, মানবিকতা […]

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শকের পদ থেকে মো. বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু ডাকযোগে আবেদন পাঠিয়েছেন।আবেদনে বলা হয়, জাতীয় জীবনের এক করুণতম অধ্যায় ২০০৯ সালের বিডিআর […]

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।সূত্রটি আরও জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে পাঠানো […]

স্বৈরশাসন অবসানের দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান

অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর, ১৯৯০ সালের এ দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি […]

ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ তদন্ত’ বাতিলের মার্কিন দাবি প্রত্যাখ্যান আইসিসির

যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত বাতিল করবে না বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ‍যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের পরও প্রতিষ্ঠাতা চুক্তি সংশোধনের মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। তবে তারা উদ্‌বিগ্ন বলে জানিয়েছে।মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির বার্ষিক সভার পর, আসেম্বলি অব স্টেটস পার্টিস (এএসপি) এক বিবৃতিতে রোম স্ট্যাটিউটের […]

রাম মন্দির তৈরি হলেও অযোধ্যায় মসজিদ নির্মাণ হয়নি কেন

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে মন্দিরের নিশান উত্তোলনের মাধ্যমে কাজ শেষ হওয়ার ঘোষণা দেন। অথচ একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নতুন মসজিদ নির্মাণের কথা ছিল, তার কাজ এত বছরেও শুরু হয়নি—এ নিয়ে প্রশ্ন, বিতর্ক ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।২০১৯ সালে অযোধ্যা মামলার […]

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

অনলাইন ইনভেস্টমেন্টের লোভ দেখিয়ে এক কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর বাসাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় নাদিম (৩২) নামের ওই প্রতারককে। তার বাড়ি কুমিল্লার মেঘনা থানার গোভিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামে।শুক্রবার (০৫ ডিসেম্বর) সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, একটি […]

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, রেকর্ড উচ্চতায় রুপার দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধির সঙ্গে মূল্যবান এই ধাতুর কদর বাড়ছে। অন্যদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দামও।রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ (স্থানীয় সময়) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। যদিও […]

২০২৬ ফুটবল বিশ্বকাপে কবে কখন কার মুখোমুখি হবে আর্জেন্টিনা

আগামী বছরের ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসর আগের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে ব্যাপ্তি ও আকর্ষণে। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, যাদের ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল এবং সেখান থেকে […]