মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, রেকর্ড উচ্চতায় রুপার দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, রেকর্ড উচ্চতায় রুপার দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধির সঙ্গে মূল্যবান এই ধাতুর কদর বাড়ছে। অন্যদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দামও।
রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ (স্থানীয় সময়) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। যদিও সাপ্তাহিক হিসাবে এখনো এটি দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে। তবে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ২৪৩ ডলারে স্থির রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা সুদের হার কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী, যা ডলারের মানকে কিছুটা দুর্বল করতে পারে। আর এটি স্বর্ণের জন্য ইতিবাচক।
এদিকে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দাম। শুক্রবার রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। যা সাপ্তাহিক হিসাবে রেকর্ড ৫৯ দশমিক ৩২ ডলার স্পর্শ করার পর প্রায় দশমিক ৪ শতাংশ বেশি।
অন্যদিকে দেশের বাজারে টানা ২ দফায় বৃদ্ধির পর গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories