সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠীকে

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার […]
কুষ্টিয়ার দৌলতপুরে পুশইন চেষ্টা,বিজিবির বাধায় ৪ ভারতীয় ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস […]
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলি কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলা ও সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আহত সাহাজুল ইসলাম দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের […]
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন বজায় রেখে শারদীয় উৎসব উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।সভায় প্রধান অতিথির বক্তব্যে […]
জামালপুরের ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেংগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।স্থানীয়রা জানান, পৈর্ত্তিক জমি নিয়ে আতাউর রহমানের […]
প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি আরব যাচ্ছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগিরই কোনো এক সময়ে তিনি এ সফর করবেন।পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে আমরাও দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছি।শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত […]
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।হামলা ও চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে এতে।শনিবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।দূতাবাসের বার্তায় বলা হয়েছে, শারীরিক আক্রমণ, […]
মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

মক্কা ও মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একইসঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সনির্ভরতা থেকে বের করে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার দিকে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস […]
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।শনিবার ১০ অক্টোবর সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘মহালয়া ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাহদী আমিন একথা বলেন।সকাল ৬টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বনানী […]
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।৯ অক্টোবর দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।তিনি […]