দেশের জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলা এবং বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় […]
৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

ফিফটি কিংবা সেঞ্চুরির পরেই সাধারণত ব্যাট উঁচিয়ে ধরেন ব্যাটাররা। কিন্তু আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১ রান করেই ব্যাট উঁচিয়ে ধরলেন লিটন দাস। শুধু ব্যাটই উঁচিয়ে ধরেননি, ইয়ামিন আহমদজাইয়ের বলে সিঙ্গেল নেওয়ার পর মুচকি হাসিও দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার।লিটনের এই হাসি ছিল স্বস্তির। আবুধাবি টেস্টের আগে সর্বশেষ ৫ ইনিংসের ৪টিতেই ‘ডাক’ মেরেছিলেন তিনি। তাই সিঙ্গেল নেওয়ার পরেই […]
চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে চুয়েট ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান।উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করে আসছেন […]
বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর সংবাদ সম্মেলন

বিশ্ব ইজতেমা ২০২৭-এর তারিখ ও আয়োজন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ এবং টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হামলা ও প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলাগুলোর দ্রুত তদন্ত ও চার্জশিট প্রদানের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন ওলামা মাশায়েখ বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে বাংলাদেশে দ্বীনি কার্যক্রম […]
নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

নারায়ণগঞ্জে এক রাতের ব্যবধানে পৃথক তিনটি স্থানে গ্যাস ও রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শনিবার (১০ অক্টোবর) গভীর রাত থেকে রোববার (১১ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার কাঁচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের দেওভোগ […]
রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সৌদি আরব।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১০ অক্টোবর বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন […]
দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের তীব্র প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের সময় আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাকে চেড়ে দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজেপির এই তিন নেতাকে মুক্তি […]
সৌদি আরবে হামলা: বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন বাতিল করা হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংবাদমাধ্যমকে জানায়, হুথি হামলার কারণে শনিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।এগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং […]
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত-১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান […]