সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সব এলপিজি গ্যাসের […]
ইউপি পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পর্যায়ক্রমে ২৭ মে পঞ্চম ধাপের ভোটের মধ্য দিয়ে শেষ হবে এ নির্বাচনের ভোটগ্রহণ।সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার […]
দেশের পূজা মণ্ডপ গুলোতে নিরাপত্তা জোরদার, বিসর্জন নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিতে নজরদারিতে থাকবে ড্রোন ও হেলিকপ্টার।এবারের দুর্গা পূজাকে ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধপ্রবণ এলাকা, জনবহুল স্থান ও বড় বড় মণ্ডপগুলোর যাতায়াত রাস্তায় কৌশলগত পয়েন্টগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক […]
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। জুলাই অভ্যুত্থানের শহি্ীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকরা। বিক্ষোভকারীরা জিএম কাদেরের উত্তরার […]
জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

রাশিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে আর কখনও পরস্পরের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা করবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দু’পক্ষ ইতোমধ্যে ‘জ্বালানি যুদ্ধবিরতির’ প্রতিশ্রুতি দিয়েছে।১১ অক্টোবর রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়া ও ইউক্রেনের মধে জ্বালানি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। উভয়ের সম্মতির ভিত্তিতে […]
দিল্লিতে চলছেই ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে বিক্ষোভ ঘিরে দিল্লিতে দ্বিতীয় দিনেও ধরপাকড় চালিয়েছে পুলিশ। রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা।সোমবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে […]
ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের পাইলটদের নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের

ইসরায়েলের বিতর্কিত নতুন নির্দেশনা মেনে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স’ বাংলাদেশসহ ৩১টি মুসলিম দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব থাকা পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে।ফরাসি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর প্রতিবেদন সূত্রে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কিছু দেশের ক্রুদের না পাঠানোর ইসরায়েলি শর্ত মানতে সম্মত হয়েছে এয়ার ফ্রান্স।যেসব দেশের […]
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী। তারা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এসব তধ্য জানিয়েছে।দূতাবাস […]
মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে […]
ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।একটি সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা […]