বগুড়া সদর উপজেলায় ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার নিজস্ব তহবিল থেকে ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান এবং পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান […]

এনসিপিতে আসছে সুপার সিক্স নেতৃত্ব ॥ নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুন:র্গঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকবেন বলে দলের মূখ্যপাত্র জানিয়েছেন।দলীয় সূত্র জানিয়েছে, আজ বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা […]

তৃতীয় এলএনজি টার্মিনালে খরচ বাড়ছে ৩৫-৩৭ শতাংশ

বাংলাদেশ প্রস্তাবিত তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন সেবার জন্য একটি চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বর্তমানে পরিশোধিত ব্যয়ের চেয়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে।মহেশখালীর কুতুবজোমে ৬০০ থেকে ৭৫০ এমএমসিএফডি ক্ষমতার অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলের অধীনে ১৫ বছর মেয়াদি চুক্তিতে দৈনিক ৩ লাখ […]

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে বুধবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার […]

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা: পাকিস্তানের পদক্ষেপে উল্টো বিপদের ঝুঁকি

সড়কে কনটেইনারের ব্যারিকেড, শহরজুড়ে সেনাটহল আর বিরোধী নেতাকর্মীদের ওপর সাঁড়াশি অভিযানের মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার।এর মাধ্যমে স্থগিত করা হয়েছে দীর্ঘ ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা পিটিআইয়ের প্রাদেশিক সরকারও।বিবিসি লিখেছে, রোববার জরুরি অবস্থা জারির পর শুরুতে স্কুল বন্ধ […]

সৌদি জোটের হামলার পর আরামকোতে হুথিদের পাল্টা হামলা

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কর্তৃক ইয়েমেনের রাজধানী সানায় তেল কেন্দ্রে হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের জ্বালানি জায়ান্ট আরামকোতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৪ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।সৌদি শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ধাহরানে আরামকোর ভবনে আগুনের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সানার […]

রকস্টার রসায়নে এলোমেলো সাবিলা নূরের সংসার জীবন

শোবিজে একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন উঠছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার গুঞ্জনের পর্ব শেষ না হতেই সামনে এলো সাবিলা নূরের খবর।এই ভাঙনের নেপথ্যে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে তার অভিনীত সিনেমা ‘রকস্টার’ সেটের এক নতুন রসায়ন! চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা। সিনেমার রাজকীয় […]

নীল চোখ’ সিনেমায় অভিষেক হচ্ছে বিভান বাদলের

সিনেমায় নবাগত চিত্রনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ অভিনেতা বিভান বাদল। চিত্রনায়িকা হিসেবে রয়েছেন নুসরাত রিতিকা।ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম ও বর্মন ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ’-এর মাধ্যমে বড় পর্দায় নিজের অভিনয় প্রতিভা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।ইতিমধ্যে সিলেট, হবিগঞ্জ, সাতছড়ির মনোরম প্রাকৃতিক পরিবেশে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। বর্তমানে উত্তরা দিয়াবাড়ি এলাকায় শেষ ধাপের […]

স্কুলে ভর্তিতে শিক্ষার্থীর বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। নীতিমালায় কোন শ্রেণিতে ভর্তিতে বয়স কত হতে হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করেছে। এতে সই […]

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ২১৩ জন।মঙ্গলবার সন্ধ্যার পর (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন।গত […]