চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।তবে চুয়েট ক্যাম্পাস ছাড়তে উপাচার্যকে […]
টঙ্গীতে ২১ ইউনিটের প্রচেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ড্রাগ ইন্টারন্যাশনাল লি: ওষুধ কারখানার আগুন

টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়।পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি চার তলা ভবনে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।প্রাথমিক […]
বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স শুরু

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ৮ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের […]
রং তুলির শেষ আঁচড়ে রূপ পাচ্ছে প্রতিমা, জামালপুরের ইসলামপুরে শারদ উৎসবের আমেজ

দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে জামালপুরের ইসলামপুরে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। মৃৎশিল্পীদের বাহারি রং আর হাতের সুনিপুণ ছোঁয়ায় মণ্ডপে মণ্ডপে প্রাণবন্ত হয়ে উঠছে দেবী দুর্গার প্রতিমা। দম ফেলার ফুরসত নেই কারিগরদের।বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়) এবং গমন হবে নৌকায়। […]
মেঘমুক্ত উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা

টানা দুই দিন অল্প সময়ের জন্য দেখা দিয়েই মেঘের আড়ালে লুকিয়ে ছিল রূপসী কাঞ্চনজঙ্ঘা। তবে আজ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই মেঘমুক্ত নীল আকাশে ডানা মেলে ধরেছে অপরূপ এই শ্বেতশুভ্র পর্বতমালা। চলতি মৌসুমের প্রথম পূর্ণাঙ্গ কাঞ্চনজঙ্ঘা সারাদিন ধরেই উপভোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পেজে চলতি সপ্তাহে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হতে পারে— […]
কুড়িগ্রামে অননুমোদিত ইউকে ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা, বিপাকে রোগীরা

কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালামের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অননুমোদিত ও ভূয়া বিশেষজ্ঞ ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের কথিত ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ (Helstone University) থেকে অর্জিত অনলাইন ‘এমডি কার্ডিওলজি’ ডিগ্রি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে— মর্মে সম্প্রতি কুড়িগ্রামের সিভিল সার্জন বরাবর লিখিত […]
দেশে পরাজিত শক্তির কালো টাকা দিয়ে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা ও দেশে গচ্ছিত অবৈধ অর্থ ব্যবহার করে দেশে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা […]
ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, তেহরানের সঙ্গে দরকষাকষি বা আলোচনা করার জন্য ঠিক কার সঙ্গে যোগাযোগ করতে হবে, ওয়াশিংটন তা চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে।মঙ্গলবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংসটাউনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, আমরা নেতাদের […]
১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

ইয়েমেনের হুথি বাহিনীর অব্যাহত হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে দেশটিজুড়ে শত শত ফ্লাইট বাতিল হয়ে গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এয়ার ডেটা নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, বিমানবন্দরটিতে পরিদর্শন ও ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলায় জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) সাময়িকভাবে […]
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল (সোমবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ চিত্র দেখা গেছে।ভিডিওটিতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছে। এসময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর […]