শিল্প কলকারখানা বাড়িয়ে নারী এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে-তারেক রহমান

শিল্প কলকারখানা বাড়িয়ে নারী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার রাত ১২টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।তিনি বলেন, জিয়াউর রহমান দেশে পোশাক কারখানা স্থাপন করেছিলেন। গাজীপুর হচ্ছে পোশাক শিল্পের রাজধানী। এছাড়া নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালু […]

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার-৩

গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট ও সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফকার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন-টঙ্গীর দত্তপাড়াস্থ আলম মার্কেটের আব্দুল আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর বাজার গ্রামের […]

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। ৪০৭ জনের মধ্যে ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো।পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি […]

চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটিও আমার দোষ। আমি নাকি হুমকি দিয়েছি। আমি তাদের কথায় ভীত। কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগে ধানের শীষের পক্ষে প্রচারণায় তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, আমি তোমাদের বয়সে […]

খালেদা জিয়াকে ‘হার এক্সেলেন্সি’ সম্বোধন করে ভারতীয় সংসদে শোক প্রস্তাব

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভার দিনের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি. সি. মোদি স্বাক্ষরিত আজকের কার্যতালিকা অনুযায়ী, সভার শুরুতেই যে বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ করা হয়, তাদের মধ্যে বেগম খালেদা […]

ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনিসহ মোট ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমপ্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই ছয়জনই […]

কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিটন সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত ২০২৬ সালের এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে অবস্থিত কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ […]

সচিবালয়ে ভুয়া পাসে অনুপ্রবেশ: ৩ জনের কারাদণ্ড, নিরাপত্তা জোরদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই জালিয়াতির সঙ্গে জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম […]

চীনা কোম্পানির সঙ্গে বিমানবাহিনীর চুক্তি সই, দেশেই তৈরি হবে ড্রোন

দেশে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে জি-টু-জি (সরকারি পর্যায়ে) কাঠামোর আওতায় চীনের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনানের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ বিমানবাহিনী।মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ […]

এক লাফে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ল স্বর্ণের দাম, ফের ভাঙল রেকর্ড

দেশের বাজারে আরও এক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা ১৫ […]