শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিটন সম্পাদক মামুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত ২০২৬ সালের এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে অবস্থিত কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ যৌথভাবে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার আজহারুল ইসলাম সুজন।
সাধারণ সভায় বক্তারা বলেন, কোর্ট রিপোর্টিং একটি সংবেদনশীল ও দায়িত্বশীল পেশা। নতুন কমিটি পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রক্রিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং কোর্ট রিপোর্টার্স ইউনিটিকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠনে রূপ দিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাথেই থাকুন

One response to “কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিটন সম্পাদক মামুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories