নাহিদ ইসলামের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি […]
২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা।বরিশাল বেলস মাঠে দুপুর ১২টায় শুরু হবে বিএনপির নির্বাচনি জনসভা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। […]
পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ চায় পরিবর্তন: জামায়াত আমির

পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা […]
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন।এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ […]
ইসরায়েলি কারাগারে বর্বরতাএক ছেলেকে বাঁচাতে আরেক ছেলেকে তুলে দিয়েছিলেন বাবা-মা, ফেরেনি লাশও

এক ছেলেকে মুক্ত করার শর্তে আরেক ছেলেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন বাবা-মা। আট মাস পর সেই ছেলে মারা যায় কুখ্যাত মেগিদ্দো কারাগারে। কিন্তু আজও সন্তানের মরদেহ ফেরত পাননি হতভাগা দম্পতি। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চলমান নির্যাতন ও চিকিৎসা অবহেলার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) মিডল […]
রিকশা থামিয়ে ছুরিকাঘাত, ট্রান্সপোর্ট কর্মচারীর ৯০ হাজার টাকা লুট

রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্টের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান […]
দেশে স্বর্ণের দামে বড় লাফ

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা […]
এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগের অংশ হিসেবে সর্বসাধারণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সবার ব্যবহারের জন্য […]
ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা ছড়াল করিম বেনজেমার দলবদলে। আল-ইত্তিহাদ ছেড়ে সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা এই ফরোয়ার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তার এই সিদ্ধান্ত সরাসরি চাপে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে।বর্তমানে লিগ টেবিলে এক পয়েন্ট […]
রোনালদোর আল নাসর ছাড়ার গুঞ্জন, যোগ দিতে পারেন এমএলএসে

আল নাসর ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন গুঞ্জনই এখন সৌদি ফুটবলে আলোচনার কেন্দ্রে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় পর্তুগিজ সুপারস্টারের ম্যাচ বয়কটের খবর আগেই চাউর হয়েছিল। তার ওপর করিম বেনজেমার আল হিলালে নাম লেখানোর পর রোনালদোর দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়েছে।পর্তুগিজ গণমাধ্যমের দাবি, সৌদি প্রো লিগের দলবদলে আল হিলালকে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট […]