সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

রোনালদোর আল নাসর ছাড়ার গুঞ্জন, যোগ দিতে পারেন এমএলএসে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

আল নাসর ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন গুঞ্জনই এখন সৌদি ফুটবলে আলোচনার কেন্দ্রে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় পর্তুগিজ সুপারস্টারের ম্যাচ বয়কটের খবর আগেই চাউর হয়েছিল। তার ওপর করিম বেনজেমার আল হিলালে নাম লেখানোর পর রোনালদোর দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়েছে।
পর্তুগিজ গণমাধ্যমের দাবি, সৌদি প্রো লিগের দলবদলে আল হিলালকে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যে বিশেষ সুবিধা দিচ্ছে, তাতে নারাজ সি আর সেভেন।
সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও ওয়ার্কলোড বা ফিটনেস ম্যানেজমেন্টের কোনো ইস্যু না থাকলেও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি আল নাসর তারকা। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দলবদল ঘিরে চলা অসন্তোষই এর মূল কারণ বলে জানা গেছে।
সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানায় পরিচালিত হয় প্রো লিগের চারটি ক্লাব আল নাসর, আল ইত্তিহাদ, আল আহলি ও আল হিলাল। দলবদলের বাজারে অন্য ক্লাবগুলো হাই-প্রোফাইল ফুটবলার দলে টানলেও রোনালদোর আল নাসর পাচ্ছে না নিজেদের পছন্দের তারকাদের। পিআইএফের এই আচরণকেই নিজের ট্রফি-খরার অন্যতম কারণ হিসেবে দেখছেন আল নাসর অধিনায়ক।
সি আর সেভেনের অসন্তোষের গুঞ্জন আরও জোরালো হয়েছে তার সাবেক সতীর্থ করিম বেনজেমার দলবদলের খবরে। আল ইত্তিহাদ ছেড়ে ফরাসি তারকা যোগ দিয়েছেন আল হিলালে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণিল ক্লাব ক্যারিয়ারে একমাত্র আক্ষেপের নাম হয়ে উঠেছে আল নাসর। ইউরোপের শীর্ষ সব ক্লাবের সঙ্গে শিরোপা জিতলেও এখনো নাসরের হয়ে লিগ শিরোপার স্বাদ পাননি তিনি।
৪০ বছর পেরিয়েও সৌদি প্রো লিগে খেলে রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। লিগের শেষ দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি। যেখানে খেলেছেন, সেখানেই প্রো লিগের প্রশংসা করেছেন কণ্ঠভরে। এমনকি হয়েছেন সৌদি আরবের ২০৩৪ ফুটবল বিশ্বকাপের শুভেচ্ছা দূতও।
ক্লাবের সঙ্গে মনোমালিন্যের জেরে যদি তিনি প্রো লিগ ছাড়েন, তবে কোথায় হতে পারে তার পরবর্তী গন্তব্য? পর্তুগিজ গণমাধ্যমের মতে, মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে পারেন রোনালদো। যেখানে আবারও দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories