সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ […]

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর সঙ্গে শপথ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার সময় সেখান থেকে চলে যান তিনি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।এদিন দুপুরে শপথ নিলেও সকালে শপথ […]

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখনও সময় হয়নি, সময় আছে তো। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি […]

শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জয়ী প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা।শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য […]

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার যে ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শপথ না নেয়া বিষয়টি গতকাল থেকে পরিষ্কার করেছি। গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে গেলে আগে সংসদে যেতে হবে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সেই সংশোধন করার পরে পরবর্তী করণীয় সংবিধান নির্ধারণ […]

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার আজ থেকে শুরু হচ্ছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যসহ হতে পারে সাক্ষ্যগ্রহণও।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর সদস্যরা হলেন- […]

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, হতাহত ৬

যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলের শহর পাওটকেটে একটি আইস রিঙ্কে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দে আতঙ্কিত কিশোরদের পালাতে দেখা যায়।রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ওই এলাকার পুলিশপ্রধান টিনা গনকালভেস জানান, আমাদের মোট তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন সন্দেহভাজন এবং দুজন […]

ইরান সংশ্লিষ্ট্র ৩ ট্যাংকার আটক করল ভারত

ইরানের তেল বাণিজ্যে সংশ্লিষ্টতার সন্দেহে তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) আরব সাগরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এলাকা থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া নামের ট্যাংকারগুলো আটক করে ভারতীয় কোস্টগার্ড।আরব সাগরের ভারতীয় জলসীমায় ২৪ ঘণ্টা নজরদারির জন্য দেশটির কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১০–১২টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন রয়েছে। […]

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় […]

ভূরাজনৈতিক উত্তেজনায় শক্তিশালী ডলারের চাপে স্বর্ণের দামে পতন

ইরান ও রাশিয়ার সঙ্গে ‍যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক উত্তেজনায় ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও রাশিয়াকে ঘিরে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার দিকে যাওয়ায় দরপতনের দিকে যাচ্ছে স্বর্ণ।রয়টার্স বলছে, মঙ্গলবার বিশ্ব বাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৮ শতাংশ কমে ৪ হাজার ৯৫৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। […]