যে ভয়াবহতা থমকে দিলো অভিবাসীদের, জটিল করে তুলল তদন্ত

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। কিন্তু সেই স্বপ্নই শেষ হয়ে গেল এক রহস্যঘেরা হত্যাকাণ্ডে। ফ্লোরিডায় রহস্যজনক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও, অকালেই নিভে গেল তাদের জীবন।নিখোঁজের ১০ দিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহ ভিকটিম জামিল লিমনের […]
তীব্র গরমে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমাতে পারে।রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়ায় […]
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ

গাজীপুরের টঙ্গীতে মাইশা জেনারেল হাসপাতালে পাওনা টাকা চাইতে গিয়ে হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা মিরাজ শেখ মারধরের শিকার হয়েছে খোদ হাসপাতালের মালিক ডা. মতিউর রহমান মতিয়ার দ্বারা। গুরুতর আহত মিরার হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন একই সাথে ডা.মতিয়ারকে মারধর করার অভিযোগে তিনিও থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে মিরাজ নিজের নিরাপত্তা নিয়ে চরম […]
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর, সম্পাদক ইমন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি-সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।শনিবার ২৫ এপ্রিল দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সবশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় […]
তৃতীয় বিবাহ বার্ষিকীর তিন দিন পর কাস্টমস কর্মকর্তা খুন

তৃতীয় বিবাহ বার্ষিকীর তিন দিন পর খুন হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২২ এপ্রিল) ছিল তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। নিহত বুলেট বৈরাগী […]
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ভ্রমণ ভিসা (ভিজিটর ভিসা) চালু থাকবে বলে জানানো হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা […]
বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির

যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন আমি বলেছিলাম বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি […]
জামায়াত আমিরের বক্তব্যে ফখরুলের নিন্দা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ প্রত্যাখ্যান

বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সবসময়ই সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। শনিবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল ইসলাম বলেন, জামায়াত আমির […]
শীঘ্রই ভারতে আসছে রাশিয়ার সেনা, আরও যা আছে নতুন চুক্তিতে

রাশিয়া ও ভারত তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিগুলোর একটি কার্যকর করেছে, যার নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট (রেলোস)। এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের ভূখণ্ডে সাময়িকভাবে সেনা, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান মোতায়েন ও ব্যবহার করতে পারবে।বিশ্লেষকদের মতে, এটি ভারতের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন, কারণ প্রথমবারের মতো কোনো বিদেশি সামরিক […]
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) এ হামলা চালায় দখলদার বাহিনী।শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল-হুজাইরে দুইজন, টৌলিনে দুইজন এবং স্রিফা ও ইয়াতের এলাকায় একজন […]