অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১৪৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন, অননুমোদিত কর্মসংস্থান এবং সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সর্বশেষ পৃথক তিনটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৪৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পর্যবেক্ষকদের মতে, […]
খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখ লাখ মানুষ […]
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সাফল্যকে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জন হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, জুলাই বিপ্লবের বীরত্বগাথা ও শহীদদের আত্মত্যাগকে বর্তমান সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও মূল্যায়ন প্রদান করবে।শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত […]
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর […]
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শুক্রবার দেশে ফিরেছেন।সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক […]
মরক্কোর সামনে কানাডার কঠিন পরীক্ষা

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে কানাডা। এবার স্বপ্নের যাত্রা আরও দীর্ঘ করার লক্ষ্য নিয়ে শনিবার শেষ ষোলোর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে আলফন্সো ডেভিস ও জোনাথন ডেভিডদের দল।তবে এই লড়াইয়ে স্পষ্ট ফেভারিট মরক্কো। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে আত্মবিশ্বাস অর্জনের পর রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ […]
নরওয়ের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের চ্যালেঞ্জ বাড়ছে

ভরদুপুরে মরিস টাউনশিপের কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার কার্যত ঝিমিয়ে। গাছগাছালিতে ঘেরা এই বিশাল ক্যাম্পাসই বিশ্বকাপে ব্রাজিলের আস্তানা। বিচ্ছিন্ন দ্বীপের মতো ৮টি ফুটবল মাঠ যেন সবুজ কার্পেট। কৃত্রিম ঘাসের মাঠও রয়েছে। নিরাপত্তারক্ষীর ব্যারিকেড ভেঙে মাছি গলার জো নেই। তবে নেইমারদের অনুশীলন পেঁজা তুলোর মতো ফুরফুরে।জাপানের বিরুদ্ধে সাম্বা ফুটবলের পোস্টার বয়কে মাঠে নামাননি ব্রাজিল কোচ। ফিট হওয়ার […]
প্যারাগুয়ের প্রতিশোধের ভাবনায় সতর্ক ফ্রান্স

বেন্টলি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাঠে তখন আগুন ঝরাতে ব্যস্ত সূর্যদেব। নীচে সবুজ গালিচায় হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছেন একদল ফুটবলার। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। মাঠে ছায়া বলতে কিছু নেই— কেবল চড়া রোদ। আর তা উপেক্ষা করেই কড়া অনুশীলনে কিলিয়ান এমবাপে, ওসুমানে ডেম্বেলেরা। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ইচ্ছে করেই এমন গরমে দলের অনুশীলন রেখেছেন। কারণ, প্লেয়ারদের এই কষ্টটাই […]
ক্যানসার আক্রান্ত হৃদয়ের পাশে বিসিবি

চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রাণঘাতী রক্তের ক্যানসার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল)-এ আক্রান্ত এই তরুণ ক্রিকেটারের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।বিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব […]