সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মরক্কোর সামনে কানাডার কঠিন পরীক্ষা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে কানাডা। এবার স্বপ্নের যাত্রা আরও দীর্ঘ করার লক্ষ্য নিয়ে শনিবার শেষ ষোলোর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে আলফন্সো ডেভিস ও জোনাথন ডেভিডদের দল।
তবে এই লড়াইয়ে স্পষ্ট ফেভারিট মরক্কো। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে আত্মবিশ্বাস অর্জনের পর রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।
২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা যে কাকতালীয় ছিল না, চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই সেটির প্রমাণ দিয়েছে আচরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও আব্দে এজ্জালজুলিদের দল। এবার তাদের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
মরক্কোর সবচেয়ে বড় শক্তি দলীয় সংহতি ও ভারসাম্য। ডান প্রান্তে আচরাফ হাকিমির গতিময়তা প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারে। ইসমাইল ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। মাঝমাঠে কার্যকর ভূমিকা রাখছেন বিলাল খান্নুস। আর গোলবারের নিচে ইয়াসিন বোনু হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরতার প্রতীক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories