ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।তিনি বলেন, দেশের, সব জায়গায় অপশাসন আর দুর্নীতির জঞ্জাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে।আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।তিনি বলেন, অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের […]

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করা বা অ্যাপটি পুনরায় ইনস্টল করার সময় অনেকেই চ্যাট ব্যাকআপ কিংবা রিস্টোর করতে গিয়ে সমস্যায় পড়েন। কখনও ব্যাকআপ মাঝপথে আটকে যায়, আবার কখনও পুরোনো বার্তা, ছবি বা ভিডিও ফিরে আসে না। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলে অধিকাংশ ক্ষেত্রেই এ সমস্যা সমাধান করা সম্ভব।ব্যাকআপ বা রিস্টোর আটকে গেলে প্রথমে ফোনটি […]

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে […]

টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম

সারা দেশে টানা বৃষ্টির কারণে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজি এখন ১০০ টাকা ছাড়িয়ে গেছে। ভালোমানের কাঁচা মরিচের কেজি এখন ২০০ টাকা।আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে […]

চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায়

বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনের আগে চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আগামী ২৪ জুলাই দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কনজাংটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়েছেন রণবীর। প্রথমে তাঁর কন্যা রাহার চোখে সংক্রমণ দেখা দেয়। পরে সেখান থেকেই রণবীরও আক্রান্ত হন।অভিনেতার ঘনিষ্ঠ সূত্র […]

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিতে বাংলাদেশের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেনটি সেভেন অ্যান্ড চায়না (জি৭৭)।শুক্রবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দুটি বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস […]

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় ত্রাণ বিতরণকালে এ কথা জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।এখন পর্যন্ত দুর্গতদের […]

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগ অব্যাহত রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা […]

তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএমে যোগ দিয়েছেন। সিপিএম আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাম দলে যোগ দেন।যোগদানকারী কর্মী-সমর্থক এবং স্থানীয় সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে হতাশ হয়েই তারা দল ছেড়েছেন। তাদের ভাষ্য, দলীয় বিভক্তি ও নেতৃত্বের […]