গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার হওয়া আলামত এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জাল নোট তৈরি ও বিস্তারের নেপথ্যে আরও ব্যক্তির সম্পৃক্ততার তথ্য খতিয়ে দেখছে পুলিশ।টঙ্গীর মিলগেট […]

কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত

২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যায় ৬.৩০টায় প্রতিবিম্ব প্রকাশ-এর উত্তরা অফিসে অনুষ্ঠিত হয়েছে কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন: কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী এবং সূচনা বক্তব্য রাখেন প্রকাশক আবুল খায়ের।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন : ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান (সাবেক ভিসি, জাতীয় […]

নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে সংঘটিত আলোচিত হত্যা ও ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে সাফল্য পেয়েছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের […]

অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল

মারধর হত্যাচেষ্টার অভিযোগে মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীর করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান তিনি। শুনানি নিয়ে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় বাদীর মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত নজরুল ইসলামের জামিনের আদেশ দেন বলে […]

হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু

উপজেলা প্রশাসন হালুয়াঘাট এর আয়োজনে হাট বাজার পরিস্কার পরিচ্ছন্ন,স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা চর্চার সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার ভূমি […]

হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৯ দিনব্যাপী পালিত হয়ে শুক্রবার ২৪ জুলাই বিকাল ৫ ঘটিকায় সনাতন যুব সংঘের আয়োজনে উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের অনুষ্ঠানমালা শেষ হয়।এর আগে গত ১৬ জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।বিকালে উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী […]

বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি […]

স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথ ভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন […]

বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্বজনরা জানায়, ওই গ্রামের মিরাজ হোসেন দুপুরের পর ইজিবাইক চালিয়ে বাড়িতে রেখে খাবার খাচ্ছিল। সে সময় তার ১৬ মাস বয়সী মেয়ে তানহা অন্যদের সঙ্গে ওই ইজিবাইকের মধ্যে খেলা করছিল। অসাবধানতাবশত ইজিবাইকটির সুইচ অন করে […]

মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়

ফরিদপুরের নগরকান্দায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফূলসূতি বাজার এলাকায় থাকতেন। সোমবার বিকেলে প্রসব বেদনায় আক্রান্ত কন্যাসন্তান জন্ম দেন তিনি। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে মা […]