গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। এ গণঅভ্যুত্থান একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করেছে বলেও মন্তব্য করেন।তিনি বলেন, দেশের মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে চায়। আমরা বিশ্বাস করি, এই গণঅভ্যুত্থান একটি মৌলিক পরিবর্তনের সূচনা করেছে।বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে […]

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু […]

জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অনলাইনে আবেদন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু […]

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য একা ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সেই সঙ্গে শিবির যদি একই ধরনের রাজনীতি চালিয়ে যায়, তাহলে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, […]

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট ছিলেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে।বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ […]

আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদী শাসনের ভাষা ও আচরণ অনুসরণ করলে তা গণতন্ত্রের রাজনীতির অন্তরায় হবে।বুধবার (৫ আগস্ট) দুপুরে যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি […]

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধিত শহীদ পরিবার

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ, আলোকচিত্র, ভিডিও প্রদর্শনী, শহীদ পরিবার ও সম্মুখ সারির যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।বুধবার (৫ আগস্ট) সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। শহীদ স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে […]

সংবাদমাধ্যমের দমন-পীড়ন বন্ধে পাকিস্তানকে অ্যামনেস্টির আহ্বান

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে ১৩টি দেশীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠনের একটি জোট যৌথভাবে একটি আবেদন জানিয়েছে। এতে পাকিস্তান কর্তৃপক্ষকে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে কাজের ওপর বাড়তে থাকা সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং আইনমন্ত্রী আজম নাজির তারারের কাছে পাঠানো এক খোলা চিঠিতে […]

রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭, আহত ৪৪

রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন । চলতি বছরে কিয়েভজুড়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভ অঞ্চলে হামলা চালাচ্ছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে […]

নিউইয়র্কে নিজ মেয়েকে ধর্ষণ: বাবার ২৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সে নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, স্কুলের ছুটিতে বাবার কাছে বেড়াতে যাওয়ার সময় থেকেই ওই ব্যক্তি তার মেয়েকে যৌন নির্যাতন শুরু করেন। পরে মেয়েটির আইনগত অভিভাবক হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, […]