রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান

দেশের রাজনীতিতে যাদের অসামান্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার লেখনীর মাধ্যমে তাদেরকে আবারও জনগণের সামনে উন্মোচিত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।তিনি বলেন, ‘রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কেবল ইতিহাসের দলিল নয়, এটি পাঠকদের রাজনৈতিক চেতনাকে শানিত […]
নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন নাগরিক সেবা তদারকিতে ডিএসসিসির সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।অভিযানকালে আয়োজিত […]
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না। বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সময়টিকে শরীরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চোট, দলের পারফরম্যান্স […]
সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি

সৌদি আরবে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রুবেল মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির জিজান শহরে ঘটে এ ঘটনা।নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের আর্থিক সংকট দূর করতে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি […]
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৪ জেলে ও মাঝিমাল্লাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় আরাকান আর্মি ট্রলারে করে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে […]
দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি […]
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী […]
বাংলাদেশ ও ভারতের মধ্যে অবকাঠামো ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুই টাস্কফোর্সের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও ভারতের মধ্যে অবকাঠামো ও উদীয়মান প্রযুক্তি খাতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে দুটি উচ্চপর্যায়ের ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মিশনের চেয়ারম্যান বিনায়ক চ্যাটার্জি।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও […]
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বলে জানা গেছে।এ ছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচজন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর এটাই প্রথম ঘটনা।জানা যায়, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্যান্য কমিশনারদের কয়েক […]
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে সরকার।বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র/মিডিয়াসূত্রে জানা গেছে। এ খবর জানার […]