অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাদের ব্যাপারে যা যা করার আছে, তা নিশ্চয়ই করা হবে।সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর হাইকমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ […]
গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ […]
রাজধানীর শেরেবাংলা নগরের পুলিশি চেকপোস্টে ২৫ লাখ টাকা উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে ২ জনকে আটক করা হয়েছে।শেরেবাংলা নগর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী […]
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন তিন মন্ত্রী এক প্রতিমন্ত্রী, রাতে শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চার মন্ত্রী প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নতুন চার মন্ত্রী হলেন―বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য […]
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা […]
খেলাপি ঋণ আদায়ে নীতিমালা জারি: মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

আর্থিক খাতে খেলাপি ঋণ কমানো, আদায় বাড়ানো এবং মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠান একাধিক প্যানেল গঠন করে খেলাপি ঋণ আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।এসব প্যানেলে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো ব্যক্তি থাকতে পারবে না। খেলাপি ঋণ আদায়ের বিপরীতে প্রতিষ্ঠানগুলো একটি অংশ কমিশন হিসাবে পাবে।বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) […]
কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন, আটক বাংলাদেশিদের কনস্যুলার সেবা

মালয়েশিয়ার কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। ২০ আগস্ট বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ক্যাম্পে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্যাম্পে আটক ২০ জন বাংলাদেশির সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় কর্মীদের আটক হওয়ার কারণ, তাদের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় সহযোগিতার […]
মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ ঘটনায় বাংলাদেশি-থাই দম্পতিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় এক ব্যক্তি ‘ক্যাপ্টেন’ বা প্রতিষ্ঠানের পাহারাদার হিসেবে কাজ করতেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।কুচাই লামা ও জালান গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত […]
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১২ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার সকাল ৯টা থেকে পরিচালিত এ অভিযানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন।সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, অভিযানে মোট ১১৪ অভিবাসীর কাগজপত্র ও বৈধতার […]
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম।তিনি বলেন, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয়ভাবে সংবেদনশীল বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের আইনবিরোধী, উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য, বক্তব্য কিংবা পোস্ট শেয়ার করা থেকে প্রবাসীদের বিরত থাকতে হবে। বিশেষ করে মালদ্বীপের […]