প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিমানের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।এর আগে ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দেয় […]
ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পরিবার মামলা করবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মামলা করা বা না করার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি এ […]
টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (চাকরিচ্যুত) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে যুক্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতিমধ্যে টঙ্গীর মাজারবস্তি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।ঘটনার গুরুত্ব বিবেচনা করে নৌ পুলিশের পাশাপাশি সংস্থাটি ছায়াতদন্ত শুরু করেছে। এদিকে নিখোঁজের আগে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে পিবিআই […]
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে […]
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।২৯ অক্টোবর বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে […]
সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা

সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা কোনো অবস্থাতেই পুরো বাসা কিংবা এর কোনো অংশ অন্য কারও কাছে ভাড়া বা সাবলেট দিতে পারবেন না-এমন কঠোর নির্দেশ জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। এই নির্দেশ অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের […]
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বিরল বৈঠকের পরও এ হামলার দাবি সামনে এল।ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আঞ্চলিক বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হওয়ার কথা […]
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় ১৪ জন নিহত হন।একই দিন চেরনিহিভ ও ক্রেমেনচুক শহরে হামলায় আরো পাঁচজন নিহত হন। রাতে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একজনের মৃত্যু হয়। দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।রয়টার্স জানায়, একদিনে একের পর এক হামলায় ইউক্রেনজুড়ে […]
ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন মধ্যপ্রাচ্যে দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার। ২৯ অক্টোবর হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামরিক পদক্ষেপের সম্ভাব্য বিকল্পগুলো তুলে ধরেন। এতে প্রতিরক্ষামন্ত্রী পিট […]
সবজির দাম কমায় কমেছে খাদ্য মূল্যস্ফীতি

দেশের বাজারে একদিকে কিছু পণ্যের দাম কমছে, অন্যদিকে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম। সবজির পাশাপাশি চাল ও গমের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিম, আলু, মাছ, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবারের দাম এখনো বাড়তি। এর সঙ্গে জ্বালানি ও আমদানিনির্ভর পণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলছে।বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের […]