অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজ বাতিল করলেন শাহরুখ

কথা রাখলেন না শাহরুখ খান। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শ্যুটিং। তার জন্য প্রস্তুত ছিল সেট। সহ-অভিনেতা অজয় দেবগণও পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল। কিন্তু কয়েক ঘণ্টা পর কিং খান জানালেন, তিনি কাজে যেতে পারবেন না। বুধবার এমনই কাণ্ড ঘটালেন বলি তারকা।বলিপাড়া সূত্রের বক্তব্য, শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন সেটে। বুধবার ভোর থেকে তার […]

পিএসজিতে এসে ভুল করিনি : মেসি

ছোটবেলা থেকে এক ক্লাবে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক লিওনেল মেসির। প্রাণের ক্লাবকে কিছুতেই ছেড়ে আসতে চাননি। কিন্তু আর্থিক সংকটের অজুহাতে মেসিকে বিদায় করে দিয়েছে বার্সাই।এতদিনের সম্পর্ক, মেসির কষ্ট হওয়াই স্বাভাবিক। বার্সার শেষ সংবাদ সম্মেলনে তার অঝোর কান্নাই বলে দিচ্ছিল সব। বার্সার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লুফে নেয় গ্রহের […]

ভারতের আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা

আগামী তিন দিনে ভারতের উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস অফিস জানিয়েছে, আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার […]

টিকা সরবরাহে ড্রোন ব্যবহার করছে ভারত

দেশের প্রত্যন্ত এলাকায় করোনা টিকার ডোজ সরবরাহ করতে ড্রোন ব্যবহার করছে ভারত। দেশটির সরকারি চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) প্রধান ড. সিমরান পাণ্ডা বিবিসিকে এ তথ্য জানয়েছেন।বিবিসিকে ড. সিমরান পাণ্ডা বলেছেন, ভারতের উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পার্বত্য অঞ্চলগুলোয় টিকার ডোজ পাঠানোর জন্য ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। গত সোমবার […]

বাংলাদেশসহ ৩২ দেশের বিরুদ্ধে বিধিনিষেধ শিথিল করল ব্রিটেন

বাংলাদেশ, মালয়েশিয়াসহ ৩২ দেশের বিরুদ্ধে করোনাভাইরাসের কারণে আনা বিধিনিষেধ শিথিল করেছে ব্রিটেন। দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে কিছু ভ্রমণ বিষয়ক পরামর্শও দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, টিকা দেয়ার ফলে অনেক দেশে জনস্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নীতি পরিবর্তন করা হয়েছে। ভ্রমণবিষয়ক কনসালট্যান্সি প্রতিষ্ঠান দ্য পিসি এজেন্সির প্রধান নির্বাহী পল চার্লস […]

সামুদ্রিক পাখি খেয়ে ফেলছে বিছা

অসংখ্য ‘পেট্রেল’ পাখির ঠিকানা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিলিপ দ্বীপ। কিন্তু এই দ্বীপে দিন দিন কমে যাচ্ছিল সামুদ্রিক এই পাখিগুলো। খোঁজ নিয়ে পাওয়া  যায় এক চাঞ্চল্যকর তথ্য। পাখির সংখ্যা কমে যাওয়ার জন্য দায়ী সেখানেই বসবাসকারী ‘কর্মোসিফেলাস কয়েনেই’ নামের এক ধরনের ভয়ঙ্কর বিছা পোকা।অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকরা জানিয়েছেন, প্রতি বছর প্রায় তিন হাজার […]

ছেলেকে ছাড়িয়েই শুটিংয়ে ফিরবেন শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি। আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে এই তারকা সন্তানকে। এদিন আরিয়ানকে কোর্টে তোলা হলেই বোঝা যাবে তার জামিন মিলবে নাকি মিলবে না।আদরের সন্তান আটকের পর থেকেই দুশ্চিন্তায় আছেন […]

৬ ঘণ্টা পর ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম সচল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা স্থগিত থাকার পর সচল হয়েছে। ফেসবুকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর […]

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় শেখ হাসিনা গুরুত্ব আরোপ করে বলেন, জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে নির্বাচিত করা হচ্ছে আপনার বলিষ্ঠ ও গতিশীল […]

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইমু-ইনস্টাগ্রামে বিপর্যয়, ব্যবহারকারীদের দূর্ভোগ

কোন প্রকার সর্তকবানী বা নোটিশ না করেই হঠাৎ করেই বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-হোয়াটঅ্যাপস ও ইনস্টাগ্রাম এবং ইমুতে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। ফলে ব।‌ ব্যবহারকারীরা পড়েছে চরম দূর্ভোগে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টা নাগাদ বিশ্বজুড়ে জনপ্রিয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ফেইসবুকে ঢুকতে না পারার সমস্যার […]