সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম এবং সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, মোট ১১ হাজার ৪২৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া আরও ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য […]

গাজায় জাতিসংঘের সংস্থাকে সহায়তা দেবে না ৯ দেশ

গত ৭ অক্টোবর ইসরায়েলি বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ইসরায়েলের অভিযোগ, এ হামলার সঙ্গে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন।ইসরায়েলের অভিযোগের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএনআরডব্লিউএ। তবে এতে সন্তুষ্ঠ না হয়ে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ দাবি করছে দেশটি। সেই সঙ্গে গাজায় জাতিসংঘের এই সংস্থার মানবিক […]

আইসিজের আদেশ মানছে না ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে পদক্ষেপ নিতে ইসলায়েলকে পদক্ষেপ নিতে আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু আইসিজের সেই নির্দেশের পরও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান একের পর এক বোমা ফেলেছে গাজার খান ইউনিস এলাকায়। এতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার প্রেক্ষিতে গাজায় গণহত্যা […]

পথ হারিয়েছে আমেরিকা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারিনা।তিনি আরও বলেছেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে। বাইডেনকে গণতন্ত্রের […]

ব্রিটেনে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা : টেলিগ্রাফ

ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ব্রিটেনে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত […]

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি আরব

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে সৌদি আরব শুক্রবার স্বাগত জানিয়েছে।একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

ভারত থেকে ৩০ হাজার শিক্ষার্থী নেবে ফ্রান্স

ভারতজুড়ে পালিত হলো দেশটির ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গতকাল শুক্রবার দিল্লিতে কার্তব্য পথ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেন। কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।৭৫তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির বর্ণাঢ্য আয়োজনে প্রতিবারের মতো চলতি বছরেও নজর কেড়েছে ট্যাবলো। চলতি বছরে এই কুচকাওয়াজে দেশের বিভিন্ন সাফল্যের খতিয়ানকে ট্যাবলোর মাধ্যমে […]

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদনের পর তুরস্ককে যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া গ্রিসের কাছে এফ-৩৫ বিক্রিরও অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।এই সপ্তাহে ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে তুর্কি সরকারের অনুমোদনের পর বাইডেন প্রশাসন এমন অনুমোদন দিল। এই পদক্ষেপটি ন্যাটো জোটের সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা […]

হুথি হামলার পর সুয়েজ খালে জাহাজ চলাচল ৪২ শতাংশ কমেছে : জাতিসংঘ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর গত দুই মাসে সুয়েজ খালের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪০ শতাংশের বেশি কমে গেছে। বিশ্ব বাণিজ্যের জন্য এতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এ কথা বলেছে।ইরান-সমর্থিত হুথিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এই অঞ্চলে ইসরায়েল-সংযুক্ত বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোকে হামলার টার্গেট করেছে। হামলা এড়াতে পণ্যবাহী জাহাজগুলোকে […]

গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের

ফিলিস্তিনের গাজায় গণহত্যা থেকে দখলদার ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসেজি)।শুক্রবার এ সংক্রান্ত একটি মামলার অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু এই আদেশ দেন।তিনি বলেন, আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলি সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না […]