সিরিয়ায় সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লো ৫০ শতাংশ

সিরিয়ায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এবার সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।রবিবার এক ডিক্রি জারির মাধ্যমে বেতন বৃদ্ধির এ আদেশ আসে। বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পর এমন সিদ্ধান্ত নিলো প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সংকট সমাধানে […]
সংক্রমণ কমায় গুজরাটে স্কুল-কলেজ খোলার নির্দেশ

ভারতে হরিয়ানার পর এ বার গুজরাট। দৈনিক সংক্রমণ কমতেই শুক্রবার স্কুল এবং কলেজ খোলার সিদ্ধান্ত নিল গুজরাট সরকার। তবে কেবলমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলবে স্কুল। স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়ারা যেতে পারবেন কলেজে। আগামী ১৫ জুলাই থেকে সে রাজ্যে স্কুল এবং কলেজ চালু হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী।স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে শুক্রবার রূপাণী […]
তুরস্কে বাস দুর্ঘটনা, বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ […]
দিনে ১ কোটি টাকা হারাচ্ছেন মেসি

বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে গত সপ্তাহেই। এরপর থেকে ফ্রি এজেন্ট হয়ে গেছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে, বার্সাতেই থেকে যেতে পারেন আর্জেন্টাইন খুদেরাজ। দুই পক্ষের মধ্যে আলোচনা কতটা ফলপ্রসু হয়, সেটার ওপরই নির্ভর করছে সব।এখন যেহেতু বার্সার সঙ্গে চুক্তিতে নেই, ক্লাবের কাছ থেকে বেতন-ভাতা কিছুই পাচ্ছেন না। স্প্যানিশ গণমাধ্যম এল মুন্দো’ সম্প্রতি এক […]
কাঁদলেন নেইমার, কাঁদলেন মেসিও

খেলা যখন শেষ, বাঁশি বাজলো শিরোপা জয়ের। সেইসঙ্গে ক্যামেরা মেসির দিকে। দেখা গেল মেসির কান্না। এ কান্না আনন্দের, নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের। সঙ্গে জড়ো হলেন সতীর্থরা। শুরু হলো মেসিকে কাঁধে তুলে পুরো টিমের উল্লাস। স্বপ্নপূণের এই উল্লাস যখন চলছিল তখন অপরদিকে কাঁদছিলেন নেইমার। এই কান্না বেদনার। হতাশার। বুক ভরা হতাশা নিয়েই তাই থামতে হয়েছে নেইমারকে। […]
ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্টিনা

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা। ডি মারিয়ার গোলে আজ জয়ী মেসিদের আনন্দ-উল্লাস দেখা গেল মাঠে। প্রথমার্ধে ম্যাচের ২১ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন আনহেল ফাবিয়ান […]
সেই রাতে নৃশংস হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন হাইতি প্রেসিডেন্টের স্ত্রী

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়িজকে হত্যাকাণ্ডের সময় ঘাতকের বুলেটে মারাত্মক আহত হন তার স্ত্রী মার্টিন মোয়িজ। তিনি এখন হাসপাতালে ভর্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, হাসপাতালে থেকেই জোভেনেল মোয়িজের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করেছেন মার্টিন মোয়িজ। তিনি বলেন, ওই দিন মধ্যরাতে ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে যান মোয়িজ। এত দ্রুত তাদের ওপর হামলা চালানো হয়, যা মৃত্যুর আগে […]
ইসরায়েলকে হতাশ করল ওমান : দখলদারদের সঙ্গে আপোষ নয় !

দখলদার ইহুদিবাদি ইসরায়েলকে হতাশ করলো ওমান। দখলদারদের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। আলবুসাঈদি এ সময় ইয়েমেন ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য […]
নাইজেরিয়ায় বন্দুক হামলা, নিহত অন্তত ৪৫

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ফারু শহরে শুক্রবার বন্দুক হামলা হয়েছে। হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতালকর্মীরা। হামলার প্রত্যক্ষদর্শী আবুবাকার ইলিয়াসু রয়টার্সকে বলেন, ‘শুক্রবার দুপুর ১২ টার দিকে প্রায় ১০০টি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ডাকাত ফারুতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে । মুসা দান আউতা নামের আরেক প্রত্যক্ষদর্শী […]
টিকা নিলে স্কুলে পরতে হবে না মাস্ক, যুক্তরাষ্ট্রে নতুন নির্দেশনা

কোভিড টিকা নেওয়া শিক্ষক এবং ছাত্রদের আর স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই। এমনই নির্দেশিকা আমেরিকার আমেরিকার ‘রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় সংস্থা’ (‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বা সিডিসি)-র। ওই নির্দেশিকায় টিকাকরণের পর কী কী নিয়ম মেনে চলতে হবে তা বলা হয়েছে। সেখানেই রয়েছে গত দু’বছরের কোভিড বিধি শিথিলের ওই দাওয়াই।আমেরিকায় ইতিমধ্যেই শুরু হয়েছে […]