সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

ইরান রোববার ইসরায়েলের সাথে তেহরানের সংঘাত থেকে ‘দূরে থাকতে’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। ইরানের দামেস্কো কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করল।ইরানের জাতিসংঘ মিশন সামজিক যোগাযোগ মাধ্যম এক্সকে বলেছে, ইরানের এমন সামরিক পদক্ষেপ দামেস্কো আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল।এক্ষেত্রে তারা […]
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বাইডেন দম্পতি এই শুভেচ্ছা জানান।শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেলের টুইটে বলা হয়, বিশ্বব্যাপী যারা বৈশাখী, নবরাত্রি, সংক্রান এবং এই সপ্তাহে আসন্ন নববর্ষ উদযাপনে শরিক হবে তাদের জন্য জিল এবং আমি উষ্ণতা, সৌহার্দ্য ও আনন্দ কামনা করি। […]
ইসরায়েল-ইরান উত্তেজনায় দাম বেড়েছে জ্বালানি তেলের

ইসরায়েল-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে সিএনবিসি।৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু পর লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা করে ইসরায়েল। ওই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের দুই জেনারেলসহ বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। এরপর […]
যুক্তরাষ্ট্রের সতর্কতা : মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। তবে দেশটি যেন ইসরায়েলে হামলা না চালায়, এজন্য বারবার সতর্ক করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মার্কিন ঘাঁটিতেও হামলা করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের […]
যে দুই দেশে সবার আগে পালিত হলো ঈদ

সৌদি আরবসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশ সোমবার মুসলিমদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। তবে সেসব দেশে চাঁদ দেখা না গেলেও দুটি মুসলিম দেশে চাঁদ দেখা গেছে। ফলে ওই দুই দেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও সোমবার আফ্রিকার দুই দেশে চাঁদ দেখা গেছে। দেশ […]
শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত

আজ ফিলিস্তিনে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু এর আগের দিন গাজার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে এ হামলা করা হয়েছে। এতে ৪ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।এতে অনেকে আহত হয়েছেন।মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার […]
ফিলিস্তিনিদের পাশে ইরাক

ফিলিস্তিনি জনগণের সমর্থনে গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রোববার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই ঘোষণা দিয়েছেন। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তিনি বলেন, গাজার বাসিন্দাদের জন্য ইরাক এক কোটি লিটার জ্বালানি পাঠাবে। গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।আন্তর্জাতি গণমাধ্যম […]
বাবার দেওয়া লটারির টিকিটে কোটিপতি ছেলে

অন্যান্য দিনের মতো সেদিন সকালেও বাবার সঙ্গে নাশতার টেবিলে বসেছিলেন তিনি। গল্প করতে করতে খাবার খাচ্ছিলেন বাবা ও ছেলে। হঠাৎ ছেলেকে একটি লটারির টিকিট দিয়ে বাবা বলেন, ‘এটা তার পক্ষ থেকে উপহার।’ সেই লটারিতেই ভাগ্য খোলে যায় ছেলের। লটারিতে ৪০ লাখ মার্কিন ডলার জিতে যান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি।বলছিলাম স্টিভেন রিচার্ডের […]
সিরিয়ায় সংঘর্ষে ২০ জন নিহত

সিরিয়ার দারা প্রদেশে রোববার সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। বিস্ফোরণে বেশ কিছু শিশু নিহত হওয়ার একদিন পর ঘটনাটি ঘটল।‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ কথা জানিয়েছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২০১১ সালে শুরু হওয়া বিক্ষোভের মূল কেন্দ্র ছিল এই দারা প্রদেশ। সরকার ২০১৮ সালে প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন থেকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে […]
মার্কিন কংগ্রেস সাহায্য বন্ধ রাখলে ইউক্রেন যুদ্ধ হারবে : জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, মার্কিন কংগ্রেস একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন না দিলে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে। রুশ বাহিনী একটি ফ্রন্টলাইন নগরীর ওপর অভিযান জোরদার করেছে।ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ফ্রন্টলাইন নগরী চসিভ ইয়ারের চারপাশে লড়াই কঠিন ও উত্তজেনাপূর্ণ হয়ে পড়েছে। রুশ সৈন্যরা সেখানে হামলা জোরদার করেছে আর ইউক্রেন সৈন্যরা তা প্রতিরোধ […]