পতাকা নিষিদ্ধ করেছে ইউরোভিশন, ক্ষুব্ধ ইইউ

সুইডেনে ইউরোভিশন গানের প্রতিযোগিতার ফাইনালে ইইউর পতাকা নিষিদ্ধ করা হয়েছে। ইইউর মতে এই, সিদ্ধান্ত অসঙ্গতিপূর্ণ।সুইডেনের মালমোতে ইউরোভিশন সং কনটেস্ট হচ্ছে। সেখানে প্রতিযোগিতার ফাইনালে ইইউর পতাকা রাখতে দেয়া হচ্ছে না। এরপরই ইইউ প্রতিযোগিতার আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের লেখা চিঠিতে বলা হয়েছে, যে অনুষ্ঠান ইউরোপ জুড়ে উৎসবের মেজাজ ছড়িয়ে […]

ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে দেখতে চায় উত্তর কোরিয়া

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে দেখতে চায় উত্তর কোরিয়া। রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রলালয় ফিলিস্তিনের প্রতি এই সমর্থনের কথা জানায়।বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য সম্প্রতি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ওই প্রস্তাবে পূর্ণ সমর্থন আছে পিয়ংইয়ংয়ের। উত্তর কোরিয়া প্রত্যাশা করে, অচিরেই জাতিসংঘের ১৯৪তম […]

চাকা ছাড়াই অবতরণ করল বিমান

যান্ত্রিক ত্রুটির কারণে চাকা ছাড়াই বিমান অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। কিন্তু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ভুলভাবেই অবতরণে সক্ষম হয়েছেন তিনি, ঘটেনি কোনো প্রাণহানি।সোমবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের নিউক্যাসেল বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। খবর দ্য গার্ডিয়ানের।বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, সোমবার অবতরণের কিছু আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। বিচক্র্যাফট সুপার কিং […]

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ সনদ ছিঁড়ে ফেললেন ইসরাইলি দূত

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাব পাস করার ঠিক আগে সনদপত্রটি ছিঁড়ে ফেলেছে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাবের পক্ষে ভোট হয়। সেখানে ভারতসহ ১৪৩টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র […]

ভারী বৃষ্টি ও বন্যায় আফগানিস্তানে তিন শতাধিক মৃত্যু

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।শুক্রবার আফগানিস্তানের বাঘলান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘর ও হেরাত প্রদেশে ভারী বৃষ্টি হয়েছে।এতে নদ-নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে।শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট ও কাদার মধ্য থেকে স্থানীয় লোকদের উদ্ধার করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে তালেবান সরকার […]

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের পেতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে।ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে এ বোমা হামলা চালায় ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। এনিয়ে হামাসের সঙ্গে গাজার যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের […]

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ ছাড়া বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।শনিবার আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে বলে শুক্রবার […]

পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘শিক্ষা’টা ভুলে গেছে : পুতিন

এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, পশ্চিমাদের যে কোনো উসকানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ (রাশিয়া) কারও হুমকি বরদাশত করবে না।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের […]

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

ভারত শুক্রবার মালদ্বীপে অবস্থানরত তাদের শেষ অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করেছে। এর মাধ্যমে সেনা প্রত্যাহারের সময়সীমা পূরণ হলো, যার জন্য দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল।মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজু ভারতের সঙ্গে সম্পর্ক কমানোর প্রতিশ্রুতি প্রচারের সময় গত বছর জয়লাভ করেন। তার পর থেকে কৌশলগতভাবে দ্বীপপুঞ্জের দেশটি বেইজিংয়ের দিকে ঝুঁকেছে।ক্ষমতায় আসার পর তিনি তার দেশ থেকে […]

ইউক্রেনে কারাবন্দিরা যোগ দিতে পারবেন সেনাবাহিনীতে

দুই বছর পেরিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধ চলতি বছরের ফেব্রুয়ারিতেই গড়িয়েছে তৃতীয় বছরে। দীর্ঘ এই সময়ের বেশিরভাগ ক্ষেত্রেই মিত্রদের সহায়তা পেলেও সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা দেশগুলোর সহায়তায় টান পড়ায় ইউক্রেন এখন অনেকটাই চাপে।অন্যদিকে রাশিয়ার সাফল্যের চাকা থেমে নেই। এমন অবস্থায় নতুন একটি বিল পাস করেছে ইউক্রেনের পার্লামেন্ট। আর এর ফলে এখন থেকে ইউক্রেনের কারাবন্দিরা দেশটির সেনাবাহিনীতে যোগ […]