প্রথম দিনই সুনাকের রুয়ান্ডা-নীতি বাতিল করলেন স্টারমার

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।এ বিষয়ে স্টারমার বলেন, রুয়ান্ডা-নীতি অভিবাসনপ্রত্যাশীদের আটকানোর কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। আর যে পরিকল্পনা কোনো কাজে আসবে না, সেটা আমি চালু রাখব না।স্টারমার আরও বলেন, যে […]
অভিবাসীদের সঙ্গে দেখা করতে ইতালির ট্রিয়েস্টে যাচ্ছেন পোপ

এশিয়ায় দীর্ঘতম ১২ দিনের সফরের আগে পোপ ফ্রান্সিস অভিবাসীদের সঙ্গে দেখা করতে এবং উন্মুক্ত গণ সমাবেশে যোগ দিতে রোবিবার ইতালির উত্তর-পূর্বের ট্রিয়েস্টে ভ্রমণ করছেন।এপ্রিলে ভেনিস এবং মে মাসে ভেরোনার পর, ট্রিয়েস্টে অর্ধদিনের ভ্রমণ এই বছর ইতালির মধ্যে ৮৭ বছর বয়সী পোপের তৃতীয় সফর। পোপ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফরাসি শহর […]
প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য

জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির নেতা কিয়ার স্টারমার। এরপর তিনি নতুন অর্থমন্ত্রীর ঘোষণা করেন। অর্থমন্ত্রীর নাম র্যাচেল রিভস। এ ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য।র্যাচেল রিভসের জন্ম মার্গারেট থ্যাচারের প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস আগে ১৯৭৯ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনে। তার বাবা-মা উভয়েই […]
আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ

ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে।আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করেছে। এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে […]
যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে।অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি […]
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ছাড়ালো ৩৮ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। বৃহম্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৫৮ […]
যুক্তরাজ্যের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

যুক্তরাজ্যজুড়ে বহুল প্রতীক্ষীত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।প্রত্যাশিত সময়ের আগেই অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে রেকর্ড ভাঙা জয়ের সম্ভাবনা রয়েছে বিরোধী লেবার পার্টির।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ছয় সপ্তাহের নির্বাচনী প্রচারণার পর যুক্তরাজ্যজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্রে […]
সিয়েরা লিওনে বাল্যবিয়ে নিষিদ্ধ হচ্ছে

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো মঙ্গলবার দেশে বাল্যবিয়ে সংক্রান্ত একটি আইন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে লাখ লাখ মেয়েকে ১৮ বছর বয়সের আগেই বিয়ে দেওয়া হয়ে থাকে।রাজধানী ফ্রিটাউনে নারীবাদী গ্রুপ ও পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডিস আয়োজিত একটি অনুষ্ঠানে বায়ো বলেন, ‘আমাদের নারীদের জন্য স্বাধীনতা এসেছে।সিয়েরা লিওনের পার্লামেন্ট গত মাসে আইনটি অনুমোদন করে একটি বিল […]
ইসরায়েল ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করছেন কর্মকর্তারা। তারা ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী। তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। এটাকে ‘গণহত্যা-সক্ষমকারী’ এবং আরব ও […]
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ জন সেনা আহত হয়েছেন।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।তারা জানিয়েছে, রোববার এই হামলা হয়। এদিন রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। […]