কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা বা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৭ জুলাই পাঠানো একটি ‘সংবেদনশীল’ নথিতে বিশ্বের সব মার্কিন দূতাবাসকে জানিয়ে দিয়েছেন, এখন থেকে বিদেশি নির্বাচনের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো বিবৃতি বা সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হবে না, যদি না তা ‘পরিষ্কার […]

ভারতে নতুন পাঠ্যবই: আকবরকে সহিষ্ণু তবে বর্বর, বাবরকে নির্মম বলে উল্লেখ

ইতিহাসের আলোয় মোগল সম্রাট আকবর এতকাল যেভাবে পরিচিত হয়ে এসেছেন, ভারতে বিজেপি সরকার তা বদল ঘটতে চলেছে। এনসিইআরটির উদ্যোগে প্রকাশিত অষ্টম শ্রেণির নতুন ইতিহাস বইয়ে আকবরের পরিচয় আর শুধু ‘মহামতি’ নয়, তিনি একইসঙ্গে ‘সহনশীল’ ও ‘বর্বর’। এবার থেকে তিনি ও তার শাসনকাল পরিচিত হবে এই দুই বিপরীতধর্মী বিশেষণে।নতুন ইতিহাস বইয়ে বাবরের পরিচয় দেয়া হয়েছে ‘নিষ্ঠুর […]

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলাতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন থেকে আঘাত হানা হয়, গাড়িটি প্রধান মহাসড়কের ওপর ছিল।হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননের অভ্যন্তরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরের নভেম্বর মাসে হওয়া একটি সমঝোতার […]

গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আইডিএফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৪ জুলাই) উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় আইডিএফের একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী […]

সুদানে গ্রামে গ্রামে আগুন, নারী-শিশুসহ ৩০০ জনকে হত্যা

সুদানের আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উত্তর কর্ডোফান রাজ্যের গ্রামে গ্রামে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে সুদানে মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীদের একটি দল। তাদের আরও অভিযোগ, বিশেষ অভিযানে গর্ভবতী নারী ও শিশুসহ প্রায় ৩০০ জনকে হত্যা করেছে আরএসএফ।সোমবার (১৪ জুলাই) আইনজীবীদের বিবৃতিটি দেশটির পশ্চিমাঞ্চলে আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের […]

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ৮২ বছর বয়সে লন্ডনের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন একাধারে সামরিক শাসক এবং পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।তিনবারের ব্যর্থ প্রচেষ্টার পর ২০১৫ সালে ইতিহাস গড়ে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। ব্যক্তিগত সততার জন্য পরিচিত বুহারি কখনোই প্রচলিত রাজনীতিবিদ ছিলেন না। তাকে বরং কঠোর, নির্লিপ্ত এবং ধীর-গতির […]

গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা, নিহত ছাড়িয়ে গেল ৫৮ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী আবারও গাজার বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে। রোববার উপত্যকাটির জনবহুল বাজার […]

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের সামনে অপেক্ষমাণ অবস্থায়। শনিবার (১২ জুলাই) দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের সহায়তা কেন্দ্রে হামলাকে ‘মানব হত্যাযন্ত্র’ ও ‘মৃত্যুর […]

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।কিছুদিন আগেই এই দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ার পর ট্রাম্প এই ঘোষণা দেন। রবিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে […]

সিরিয়ার কৃষিজমিতে আগুন দিলো ইসরায়েলি বাহিনী

সিরিয়ার গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেইত্রা প্রদেশের বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১১ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে, আল-রাফিদের পশ্চিমে, একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে […]