শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।এমন অবস্থায় শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে […]

কলকাতায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ

ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এরপর দলটির নেতাকর্মীরা পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেয়। সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছেন না, খুলেছেন দলীয় কার্যালয়ও।শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।এতে বলা হয়, […]

জাপানে যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণের সময় একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার সময় তিনি নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা […]

বাংলাদেশ সীমান্তঘেঁষা এলাকায় আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দিচ্ছে ভারত

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসাম রাজ্যের সরকার স্থানীয় ‘আদিবাসী’ বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে। আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের মুসলিমদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এর আগে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে দিয়ে বলেছিলেন, অসমীয়া ভাষাভাষী জনগণ ‘‘বাংলাদেশ সীমান্ত থেকে, […]

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৫ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলারের এই উড়োজাহাজটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। […]

ভারতে আকস্মিক বন্যায় নিহত ৪, নিখোঁজ অর্ধশত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন। এর ফলে চার জন নিহত এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন প্রাথমিক তথ্য […]

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য বাস্তবতা। উপত্যকার অধিকাংশ লোকই না খেয়ে আছে। গতকাল সোমবার অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মিসর ও জর্ডান সীমান্তে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলে ইসরায়েল এগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না।আলজাজিরার প্রতিবেদনে […]

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে পোলান্ডে যুদ্ধবিমান মোতায়েন জার্মানির

ন্যাটোর পূর্ব আকাশসীমা রক্ষায় সহায়তার জন্য ওয়ারশের পূর্বে এক বিমানঘাঁটিতে ইউরোফাইটার টাইফুন জেট মোতায়েন করেছে জার্মানি। বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির সংশ্লিষ্ট প্রতিরক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করার জন্য জার্মানি পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন করেছে।জার্মান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, […]

রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে ভারত অর্থায়ন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী রবিবার অভিযোগ করেছেন যে, ভারত মস্কো থেকে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কার্যকরভাবে অর্থায়ন করছে। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর চাপ বাড়ানোর পরই এমন অভিযোগ সামনে এলো। খবর রয়টার্সের।হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব […]

পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে গুলি করে হত্যা

পরিবারের অমতে বিয়ে করায় এক বছর পর গুলি করে হত্যা করা হয়েছে এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রবিবার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জানা […]