আফগান সীমান্তের কাছে পাক সেনাদের অভিযান, নিহত ৩১

আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনাদের অভিযানে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তের কাছে চালানো দুটি পৃথক অভিযানে এই হাতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় তালেবানের সদস্য বলে দাবি তাদের।শনিবার সীমান্তবর্তী এক জেলায় অতর্কিত হামলায় ১২ জন সেনা নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল। ওই হামলার দায় স্বীকার করছে পাকিস্তানি তালেবান (টিটিপি)।সোমবার […]
কাতারে আর হামলা করবে না ইসরায়েল : ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার […]
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আজ সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এ আহ্বান জানান। খবর- এএফপি।ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি […]
ক্যাম্পাসে সহিংসতা: ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন।কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন এই ৫ বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।প্রত্যক্ষদর্শী ও শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস […]
সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের

সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ায় ব্যাপক আক্রমণ চালিয়েছে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল কিরিশি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংস করেছে। এর […]
জিম্মিদের ফেরাতে একমাত্র বাধা নেতানিয়াহু, অভিযোগ ভুক্তভোগী পরিবারের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের ফেরাতে একমাত্র বাধা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সংগঠন ‘ব্রিং দেম হোম নাও’। খবর বিবিসিসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংগঠনটি লিখেছে, গত সপ্তাহে কাতারে ইসরায়েলের বিমান হামলাই প্রমাণ করে, যখনই চুক্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তখনই সেটি বানচালের চেষ্টা করে নেতানিয়াহু।’এদিকে গতকাল শনিবার নেতানিয়াহু […]
জাতিসংঘের প্রতিবেদন উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র দেখলে বা সরবরাহ করলে মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে আরও কঠোরভাবে জনগণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং বিদেশি চলচ্চিত্র বা টেলিভিশন নাটক দেখা ও শেয়ার করার মতো কর্মকাণ্ডের জন্যও মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।প্রতিবেদনে বলা হয়, কিম রাজবংশের শাসনাধীন উত্তর কোরিয়া প্রযুক্তিভিত্তিক ‘ম্যাস সারভেইলেন্স’ বা ব্যাপক নজরদারি ব্যবস্থা ব্যবহার […]
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, বাড়ছে নিহতের সংখ্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। পাশাপাশি […]
চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি শিগগির চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করবেন—যা যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।ট্রাম্প জানান, আততায়ীর গুলিতে নিহত কর্মী চার্লি কার্ককে সম্মান জানিয়ে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠান হবে বিশাল জনসমাগমপূর্ণ। ট্রাম্প বলেন, আমি আপনাদের একটি জিনিসের নিশ্চয়তা দিতে পারি যে অনুষ্ঠানে ব্যাপক জনতার উপস্থিতি থাকবে।তিনি […]
উদ্বেগ-উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা

একসময় কাজের খোঁজে ভারতে আসা বহু নেপালি এখন দ্রুত সীমান্ত পেরিয়ে ফিরে যাচ্ছেন স্বদেশে। দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি।একজন নেপালি নাগরিক বলেন, আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যাচ্ছি, আমরা বিভ্রান্ত।সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘটনায় সৃষ্ট সহিংসতায় পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে জেনারেশন […]