গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৬০ ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একদিনে আরও ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত দুই বছরের অভিযানে (২০২৩ সালের ৭ অক্টোবর থেকে) গাজায় মোট নিহত সংখ্যা এখন ৬৫ হাজার ৫৪৯ […]
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬

মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানীর চৌ কিট এলাকায় পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে এ অভিযান চালানো হয়।শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, অন্তত ৭০০ মিটার […]
বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্র, কারণ অস্পষ্ট

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের হঠাৎ করেই ভার্জিনিয়ায় এক বিরল বৈঠকে অংশ নিতে তলব করেছেন। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনো পরিষ্কার নয়।মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে […]
উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর বড় নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির মোট ৫ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতির তথ্য অনুযায়ী, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং […]
শেহবাজ ও আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

বাণিজ্য চুক্তির কয়েক সপ্তাহ পরই হোয়াইট হাউসে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।অন্যদিকে ট্রাম্প-শেহবাজের এই বৈঠকে যোগ দিতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য […]
জেন-জিদের ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে নেপাল

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল একটি অধ্যাদেশ জারি করেছেন, যা ‘জেন-জি’ প্রজন্মের হাজার হাজার তরুণকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার এবং আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেবে। এই অধ্যাদেশের ফলে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও ভোটার নিবন্ধনের সুযোগ তৈরি হলো।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ২০১৭ সালের ভোটার নিবন্ধন আইনের ৪ নম্বর ধারার ২ (২) […]
পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, উল্টে পড়ল ট্রেনের বগি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলন্ত ট্রেনের লাইনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। খবর দ্য ডনের।প্রতিবেদন […]
উদাসীনতার ভারে ভেঙে পড়ছে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ আজ উদাসীনতার ভারে ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।জাতিসংঘ মহাসচিব বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি […]
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গসহ আরও কয়েকটি দেশ

জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ, অ্যান্ডোরা এবং মোনাকো। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, একই সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম এবং মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় আরও পাঁচটি দেশ যুক্ত হলো।ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে দেশগুলোর […]
রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪

শারদীয় দুর্গোৎসবের সময়ে নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া টানা প্রবল বর্ষণ মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে, যা আগে কখনও দেখা যায়নি।রাতভর টানা ভারী বৃষ্টিতে শহর কার্যত পানিবন্দি। ফলে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং […]