গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিকসহ নিহত ৬০

গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা এখনও অব্যাহত রয়েছে। সেখানে আল-জাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। খবর আল জাজিরার।প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন […]
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে আবার কাঁপিয়ে দিলো হুতিরা

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরাইলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন।তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরাইলের আকাশসীমার বাইরে এবং মাঝ-আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।এর আগে ইসরাইলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, […]
ইসরায়েলের বিমানঘাঁটিতে হুথির হামলা

ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বৃহস্পতিবার সকালে বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলি তেল আবিবের ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন […]
হিজাব না পরা নারীদের ড্রোন দিয়ে ধরছে ইরান

ইরানে সরকারি বিধান অনুযায়ী, জনসমাগমে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় গ্রেপ্তারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে—ইরান এখন হিজাব আইন প্রয়োগে ড্রোন, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলে ড্রোনের মাধ্যমে নারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, ‘নাজার’ নামে […]
ইতিহাসে প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলার

বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে এই প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।শুক্রবার (১৪ মার্চ) সোনার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে তিন হাজার ডলারে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে ১৩ বার বিশ্ব বাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়লো।মূলত ইউরোপের ওপর নতুন […]
গাজা খালি করার পরিকল্পনা বাদ দিলেন ট্রাম্প, স্বাগত জানাল হামাস

গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এবার তার সেই অবস্থান থেকে সরে আসলেন। বুধবার ট্রাম্প বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে না। ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পাশে বসে ট্রাম্প এসব কথা বলেন।এদিকে ট্রাম্পের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেন, যদি […]
রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলছে সিয়াম-কিয়ামের মাস রমজান। পবিত্র এ মাসের প্রথম দশক ইতোমধ্যে পার হয়েছে। এরইমধ্যে রোজার ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ।বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য […]
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে জয়ী হয়েছেন। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মার্ক কার্নি। খবর বিবিসির।তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। ৫৯ বছর বয়সী কার্নি বিজয়ী হওয়ার পর এক বক্তৃতায় ট্রাম্পকে আক্রমণ করে […]
গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল গাজা উপত্যকায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন।কোহেন বলেন, আমি গাজায় বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধের আদেশে স্বাক্ষর করেছি।তিনি আরো বলেন, ‘আমরা আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায়‘ এবং ভবিষ্যতে গাজায় হামাস যাতে না থাকে তা ইসরায়েল নিশ্চিত […]
আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির: জয়শঙ্কর

৬ বছর আগে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কতৃত্ব জারি করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া।ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর। সেখান কাশ্মির ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “এ ইস্যুতে আমরা […]