বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার ঘোষণা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো নির্বাহী সংসদ। আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]
দুর্ভিক্ষ পীড়িত মাদাগাস্কারে দ্রুত সাহায্যের আহ্বান অ্যামনেস্টির

মাদাগাস্কারের খরাপীড়িত দক্ষিণাঞ্চলের জন্য সাহায্য প্রচেষ্টা জোরদার করতে দেশটির সরকার ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এ মানবাধিকার সংস্থা জানায়, মাদাগাস্কারের খরা কবলিত দক্ষিণাঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে এবং ইতোমধ্যে অনেক লোক প্রাণ হারিয়েছে। গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগে অ্যামনেস্টির প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে […]
জম্মু-কাশ্মীরে মিনিবাস খাদে, নিহত ১১

ভারতের জম্মু-কাশ্মীরে একটি মিনি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাশ্মীরের থাতরি থেকে দোদা জেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। জানা গেছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে। উদ্ধারকারী দল […]
উত্তর কোরিয়াকে আলোচনায় ফেরার আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তা বন্ধ করে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক। কয়েক দিন আগে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর পরই যুক্তরাষ্ট্র দেশটির প্রতি এমন আহ্বান জানালো। খবর আল-জাজিরার।উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা শেষে এই আহ্বান […]
পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মির: অমিত শাহ

ভারতে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মির। শ্রীনগরে এমনটাই বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রোববার (২৪ অক্টোবর) কাশ্মিরে নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ অক্টোবর) শ্রীনগরে পৌঁছান তিনি। জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম সেখানে গেলেন অমিত শাহ। শ্রীনগরে অমিত শাহ বলেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা […]
ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের লাশ উদ্ধার

ইকুয়েডরের একটি কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই কারাগারে গত মাসে দাঙ্গায় ১১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই দাঙ্গায় আহত হন আরও অনেক বন্দি। একই কারাগার থেকে এখন ৭ জনের লাশ উদ্ধার করা হলো।এসএনএআই কর্তৃপক্ষ টুইটারে […]
মার্কিন সেনাবহরকে আটকে দিল সিরীয় সেনাবাহিনী

সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরমধ্যেই সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করল। কৌশলগত এম-ফোর হাইওয়ে দিয়ে […]
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

পাকিস্তানের বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। বুধবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন দেশটির সামরিক বাহিনীর সদস্য ও অপর দুইজন পুলিশ কর্মকর্তা। হামলার পর তাৎক্ষণিকভাবে এখনও কোনো গোষ্ঠী এর দায়-দায়িত্ব স্বীকার করেনি।উল্লেখ্য, কয়েক বছর আগেও এই […]
ফের জামিন আবেদন খারিজ শাহরুখপুত্রের

মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। ফলে তার পরবর্তী গন্তব্য হবে হাইকোর্ট।আজ (বুধবার) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ানকে গত ৩ অক্টোবর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) মাদক মামলায় গ্রেপ্তার করে। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন […]
নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করলো তালেবান

তালেবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তায় ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতংক দেখা দেয় নারী খেলোয়াড়দের মাঝে। এবার যেন সেটাই সত্যি হলো। আর তা হলো, আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা।এতে বলা হয়, ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে কাবুলে তালেবানরা তাকে শিরশ্ছেদ করে। ফার্সি ইন্ডিপেন্ডেন্টকে […]