প্রিন্স চার্লস ও বিল গেটসের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এবং মার্কিন ব্যবসায়ী এবং সমাজসেবী বিল গেটস এবং মেলিন্ডা গেটসের সাথে কপ২৬ এর সাইডলাইনে জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন ইস্যুতে আলোচনা করেছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দিনের কর্মব্যস্ততার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, দুই বৈশ্বিক ব্যক্তিত্বের সঙ্গে আলাপকালে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের […]
কাবুলে হাসাপাতালে আইএসের হামলা: নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালের প্রবেশদ্বারে মঙ্গলবার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে দেশটির একজন সিনিয়র তালেবান কর্মকর্তা জানিয়েছেন।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং তিনজন তালেবান নিরাপত্তা কর্মী রয়েছেন। তিনি বলেন, তালেবানের নিরাপত্তা কর্মীরা আইএস জঙ্গিদের হাসপাতালে প্রবেশে বাধা দিয়েছে। ১৫ মিনিটের মধ্যে […]
বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসের অভিঘাত ক্রমে শিথিল হচ্ছে। দেশে দেশে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে সবশেষ ২৪ ঘণ্টায় বৈশ্বিক পর্যায়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ২৭ […]
সৌরভ নিয়ে এবার নতুন বিতর্ক উস্কে দিলেন চ্যাপেল

ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেল অধ্যায় যেন শেষ হয়েও হয় না। ভারতের এই বিতর্কিত প্রাক্তন কোচকে নিয়ে অনেক ঘটনাই অতীতে সামনে এসেছে। এ বার আর এক বিতর্ক উস্কে দিলেন ‘গুরু গ্রেগ’। তাঁর নতুন বইয়ে লিখলেন, দলের সিনিয়র ক্রিকেটারেরা না চাইলেও এক বার সফরের মাঝপথে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়।সৌরভ বনাম গ্রেগের কাহিনি ভারতীয় ক্রিকেটে এক মহাবিতর্কিত […]
ইয়েমেনে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৯

ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ এবং একটি ধর্মীয় বিদ্যালয়ে হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ২৯ জন বেসামরিক লোক হতাহত হয়েছেন। দেশটির তথ্যমন্ত্রী সোমবার টুইটারে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। মারিব গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার গভীর রাতে হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।যদিও ইরান-সমর্থিত হুথিরা তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।সাম্প্রতিক মাসগুলোয় সরকারি বাহিনী […]
ব্রাজিলে পুলিশের অভিযানে ৩০ ডাকাত নিহত

ব্রাজিলে ব্যাংক ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের আগাম অভিযানে নিহত হয়েছে সংঘবদ্ধ ব্যাংক ডাকাতি চক্রের ৩০ জন সদস্য।স্থানীয় সময় রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে এ ঘটনা ঘটে। ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, শহরটির বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে ডাকাতি করতে পাশ্ববর্তী দুটি খামারে জড়ো […]
সৌদি আরব ও লেবাননের সম্পর্ক কেন বৈরী হয়ে উঠেছে ?

রিয়াদ থেকে লেবানিজ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব। সেই সঙ্গে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে।এর পর সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করে একই ধরনের পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে শনিবার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আরব লীগ।কীভাবে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছল?এই বিরোধের সূচনা […]
ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ : নিহত ১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে ছোট একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং […]
বিশ্বে করোনায় একদিনে আরও ৬ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩লাখ ৮৭ হাজার ১১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ২৯৯ জন।এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত […]
আফগানিস্তানে বিয়ে বাড়িতে গান বন্ধ না করায় গুলিতে নিহত-৩

আফগানিস্তানে নানগারহর প্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান বন্ধ না করায় গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুই হামলাকারী নিজেদের তালেবানের সদস্য দাবি করলেও বিষয়টি অস্বীকার করেছে নতুন আফগান সরকার।তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা তালেবান সদস্য নয় বলে উল্লেখ করেন তিনি। এ মুখপাত্র বলেন, নানগারহর প্রদেশের […]