কলকাতার বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর কলকাতার বইমেলা অনুষ্ঠিত হয়নি। তবে মহামারির প্রাদুর্ভাব কমে আসায় আবারো বইমেলার আয়োজন করতে যাচ্ছে রাজ্য সরকার। ইকোপার্কে বিজয়া সম্মিলনী ও দীপাবলির অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন।২০২১ সালের বইমেলায় বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষকে ঘিরে ২০২২ সালের বইমেলার থিম কান্ট্রি […]

করোনা: বিশ্বব্যাপি আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২১ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৬১৮ জন। এছাড়া ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৩৮ হাজার ১৪৫ জন।মৃত্যুর দিক থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, […]

জলবায়ু সহযোগিতা বাড়াতে চীন-যুক্তরাষ্ট্র সম্মত

চীন ও যুক্তরাষ্ট্র আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে দুটি দেশের পক্ষ থেকে আকস্মিক এ ঘোষণা এসেছে।বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ দুটি বুধবার (১০ নভেম্বর) এক যৌথ ঘোষণায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যৌথ ঘোষণায় বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় দুটি দেশের পক্ষ […]

মিয়ানমারজুড়ে সহিংসতা: নিরাপত্তা পরিষদের বিরল বিবৃতি

মিয়ানমারজুড়ে সহিংসতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (১০ নভেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যেরই সম্মতি পাওয়া এক বিরল বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা […]

জলবায়ু তহবিলে ফের অর্থায়নের ঘোষণা বাইডেনের

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় জলবায়ু অভিযোজন তহবিল থেকে নিজেদের অর্থায়ন বন্ধ করেছিলেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওই সিদ্ধান্ত বাতিল করে জলবায়ু তহবিলে আবারও অর্থায়নের ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (৯ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারে অভিযোজন তহবিল ঘোষণা করা হয়। এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বরাবর জলবায়ু তহবিলে অর্থায়নের […]

ইথিওপিয়ায় জাতিসংঘের ১৬ কর্মী আটক

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ১৬ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের সঙ্গে এরই মধ্যে দেখা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এদিকে অবিলম্বে আটককৃতদের মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে […]

সীমান্তে অভিবাসীদের ঢল, পুতিনকে দুষছে পোল্যান্ড

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশী এখনো অবস্থান করছে। অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে পোল্যান্ড সরকার। সীমান্তে এমন জটিল পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি। খবর বিবিসির।মঙ্গলবার পোলিশ প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি বলেছেন, বেলারুশের কর্তৃত্ববাদী নেতা পুতিনঘনিষ্ঠ আলেক্সান্ডার লুকাশেঙ্কো এই সংকটের সূচনা করলেও এর ‘পরিকল্পনা মস্কোতে হয়েছে’। […]

ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে সিআরপিএফের ৪ জওয়ান নিহত

ভারতের ছত্তিশগড়ে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ওই বাহিনীরই চার সদস্য। আজ (সোমবার) ভোরে ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক জওয়ান আচমকাই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। জি নিউজ অবশ্য তিনজন নিহত হওয়ার কথা জানাচ্ছে। তারা বলছে, এ ঘটনায় […]

সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসী আটক

আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে আটক করেছে সৌদি আরব।দেশজুড়ে সব অঞ্চলে অভিযান চালানো হয়। আর তাতেই আবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক হন ৭ হাজার ২৯২ জন, ১ হাজার ৭৩৪ জন আটক হন শ্রম আইন লঙ্ঘন করায়। আর ৬ হাজার ৩৭৩ জন আটক […]

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাল

এক ঘণ্টা পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা। নিউইয়র্ক সময় রবিবার (৭ নভেম্বর) ভোর রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ সে সময় থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউইয়র্কে যখন রাত একটা বাজবে। বাংলাদেশে তখন হবে দুপুর ১২টা।এ কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রবিবার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারও ঘড়ির […]