সিয়েরা লিওনে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪

আফ্রিকার সিয়েরা লিওনে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত ৫ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৭ জনের মতো আহত ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলের […]

পর্দা নামলো জলবায়ু সম্মেলনের

অবশেষে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ধরিত্রী রক্ষায় একমত বিশ্বনেতারা। কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি চুক্তিতে সম্মত হয়েছেন তারা। আর এর মাধ্যমে শেষ হলো স্কটল্যান্ডের গ্লাসগোয় দুই সপ্তাহ ধরে চলা বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬।এবারের সম্মেলন ঘিরে শেষ মুহূর্তে চুক্তি সম্পন্ন হলেও জলবায়ু সংকট নিয়ে কতগুলো ইস্যু অমীমাংসিত রয়েই গেছে। তাছাড়া […]

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে।বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সহিংস দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে […]

বিয়ের পর্ব সারলেন মার্কিন তারকা প্যারিস হিলটন

প্যারিস হিলটনের নামের পাশ থেকে বাদ পড়ল ব্যাচেলার তকমা। চল্লিশ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ের পর্ব সেরে ফেললেন প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গে। কয়েক দশক ধরেই পরস্পরকে চেনেন প্যারিস ও রিয়াম। তবে প্রেমের শুরুটা ২০১৯ সালে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে খুব বেশি সময় লাগালেন না তাঁরা। গত ১১ নভেম্বর অভিনেত্রী, গায়িকা প্যারিস হিলটনের ঠাকুরদা […]

গ্যাংস্টারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার। কাঁধে চোট থাকায় বিশ্বকাপে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। সমালোচিত হয়েছে তাঁর পারফরম্যান্সও। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি ভারতীয় দলের এই অলরাউন্ডারকে। আর এবার তার বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ! তবে তিনি একা নন, ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুনাফ […]

ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারতে আসতে পারেন। ডিসেম্বরের ৬ তারিখ সে দেশে যেতে পারেন তিনি। দুই দেশের মধ্যে বার্ষিক সামিট উপলক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে পুতিনের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে।তার সফরটি হতে পারে একদিনের। ভারত সফরে তিনি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সে সময় বিভিন্ন বিষয়ে আলোচনাও করবেন তারা। এই […]

দিন দিন বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস

চোখে জ্বালা ধরানো কুয়াশায় শুক্রবার সারা দিন ঢেকেছিল ভারতের রাজধানী দিল্লি।  দেশটির সংবাদমাধ্যমের বর্ণনা মতে, সূর্যের আলো পড়ায় মনে হচ্ছে যেন গেরুয়া আস্তরণে ঢেকেছে পুরো শহর।নভেম্বরের শুরু থেকেই বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শহরটির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শুক্রবার বিকেল ৪টা নাগাদ দাঁড়ায় ৪৭১। সমস্ত সরকারি ও বেসরকারি […]

ভাঙতে চলেছে জনসন অ্যান্ড জনসন

করোনার এক ডোজের টিকা উদ্ভাবনসহ জীবনরক্ষাকারী ওষুধ ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক জায়ান্ট জনসন অ্যান্ড জনসন ভেঙে যাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী জনসন অ্যান্ড জনসন ভেঙে দুটি কোম্পানি গঠিত হবে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হবে বলে আশা করছে তারা। ‌ […]

কবি ইকবালকে ভারতে সম্মান দেখিয়ে বিপাকে উর্দু শিক্ষকরা

ভারতের একটি নামী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ তাদের পোস্টারে বিখ্যাত উর্দু কবি মুহাম্মদ ইকবালের ছবি ব্যবহার করার পর দক্ষিণপন্থী ছাত্র সংগঠনগুলোর চাপে সেই ছবি প্রত্যাহার করে নিজেদের ‘ভুল’ স্বীকার করে নিয়েছে। কবি মুহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল হিসেবেই বেশি পরিচিত। মুহাম্মদ ইকবালের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা’-র রচয়িতা। মৃত্যুর পরে তিনি পাকিস্তানের জাতীয় কবিরও […]

মৃত্যু কমেছে, শনাক্তে শীর্ষে জার্মানি

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে।এদিকে যুক্তরাষ্ট্র-রাশিয়া-যুক্তরাজ্যকে হটিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি। […]