হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। রবিবার(২৯ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক বাহিনী এক্স-এ একটি পোস্টে এ দাবি করেছে।ইসরাইলি বাহিনী বলেছে, তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি গোষ্ঠীটির সিনিয়র নেতাদের অন্যতম। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন।কাউক হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিতদের […]

শাহবাজ শরিফের বক্তব্যের প্রতিবাদ জানালো ভারত

জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া মন্তব্য করায় তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়া দিল্লি।প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারত জানায়, ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে।জাতিসংঘে নিযুক্ত ভারতের ফাস্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন তার বক্তৃতায় পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেন বলেন, […]

সংঘাত ছেড়ে বিরোধীদের আলোচনায় বসার আহ্বান মিয়ানমার জান্তা প্রধানের

জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংঘাত পরিহার করে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। তবে বিরোধী পক্ষগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।মিয়ানমারের রাষ্ট্র পরিচালনা কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এবং বিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) ‘সন্ত্রাসবাদী পথ’ ছেড়ে দিয়ে […]

বিকিনি পরে ঘুরতে চাওয়ায় স্ত্রীকে দ্বীপ কিনে দিলেন স্বামী

দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী দাবি করেছেন, তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য। ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামের ওই নারীর দাবি, তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন। খবর- হিন্দুস্তান টাইমসের।এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন […]

বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন : এস জয়শঙ্কর

ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলছেন, বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারতও (বাংলাদেশের সঙ্গে) যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে।একইসঙ্গে তিনি দাবি করেছেন, কোনও শর্তাধীনে নয়, বরং ভালো প্রতিবেশী হিসাবে ভারত প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা […]

ইসরায়েলি হামলায় লেবাননে বাড়িঘর ছাড়ছে হাজার হাজার পরিবার

লেবাননে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইসরায়েলের এক দিনের হামলায় দেশটিতে ৪৯২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনই শিশু।দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা এক হাজার ৬৪৫। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। এমন পরিস্থিতিতে লেবাননে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ।জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, লেবাননে বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে ৮ প্রস্তাব

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সংশোধনের জন্য এক মতবিনিময় সভায় ৮টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। আজ সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়।প্রস্তাবিত খসড়া সংশোধনীতে ৪এ, […]

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। খবর দ্য টেলিগ্রাফেরজেলার সাঁওতাল পরগনায় আয়োজিত সমাবেশে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ […]

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উত্তর আমেরিকার এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে একজন […]

নিউইয়র্কে হবে না ড. ইউনূস-মোদির বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে কোনও বৈঠক হবে না।যদিও উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।সংবাদমাধ্যমটি বলছে, […]