মিয়ানমারে সাবেক রাষ্ট্রদূতসহ ৬ হাজার বন্দির মুক্তি

সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, জাপানি চলচ্চিত্র নির্মাতা তরু কুবতা ও অং সান সুচির সাবেক অর্থ উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টারনেলসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পরপরই তাদের আটক করা হয়।মিয়ানমার আর্মির পক্ষ থেকে জানানো হয়, আগামি বছরের ৪ জানুয়ারি দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। […]

ট্রডোকেকে সামনে পেয়ে ‘ক্ষোভ ঝাড়লেন’ শি জিনপিং

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালীন সময়ে বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর সঙ্গে দেখা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এদিন সম্মেলন মঞ্চের একপাশে এ দুই নেতাকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে জানা যায় ট্রডোকে পেয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন শি জিনপিং। খবর দ্য গার্ডিয়ানের। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সম্মেলনের ফাঁকে ট্রডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন জিনপিং। […]

ইরানে আরও ৪ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা মিজান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তেহরানের বিপ্লবী আদালত বলেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন বিক্ষোভকারী এক পুলিশ সদস্যকে গাড়ির ধাক্কা দিয়ে মেরে ফেলেছেন। দ্বিতীয়জনের কাছে একটি ছুরি ও বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি রাস্তায় যান চলাচল বন্ধ করে […]

পোল্যান্ডে আঘাত হানা সেই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের : ন্যাটো

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে বুধবার আঘাত হানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো বলছে, সম্ভবত ইউক্রেনের সেনাদের ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে। খবর বিবিসির।প্রথমে ধারণা করা হয়েছিল এবং ইউক্রেনের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছিল, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন পোলিশ নাগরিক নিহত হন। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সংবাদমাধ্যম […]

করোনা : বিশ্বজুড়ে শনাক্ত বেড়েছে, মৃত্যু আরও পৌনে ৯শ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় পৌনে ৯শো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৩০ হাজার।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে […]

জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজ্যুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। এবারের রেজ্যুলেশনটিতে ১০৯টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে যা এ যাবৎ সর্বোচ্চ।রেজ্যুলেশনটিতে প্রাথমিকভাবে দৃষ্টি দেয়া হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির উপর, যা […]

চাঁদের উদ্দেশে আর্টেমিস-১ উৎক্ষেপণ নাসার

অবশেষে চাঁদের উদ্দেশে আর্টেমিস-১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কয়েকবার ব্যর্থতার পর আজ বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঐতিহাসিক এ মিশনটির যাত্রা শুরু হয়। চাঁদে ফের মানুষ পাঠানোর অংশ হিসেবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরু দিকে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার […]

পোল্যান্ডের পাশে আছি : ঋষি সুনাক

পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত একটি গ্রামে বুধবার সকালে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। ন্যাটোভুক্ত দেশটির ভেতর হঠাৎ করে বিস্ফোরণের পর তৈরি হয় উত্তেজনা।এমন উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পোলিশ প্রেসিডেন্টকে ফোনে সংহতি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাজ্য পোল্যান্ডের পাশে আছে।’ খবর রয়টার্সের। এ ব্যাপারে টুইটে ঋষি সুনাক […]

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে ৬ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন কর্মকর্তা ও পাঁচজন কনস্টেবল। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তারা প্রাণ হারান।আজ বুধবার (১৬ নভেম্বর) পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে। দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা […]

পোল্যান্ডের সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। প্রাথমিকভাবে এ ঘটনায় অভিযোগের আঙ্গুল রাশিয়ার দিকে উঠলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে ইউক্রেন থেকে। একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পাল্টা ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল […]