চীনা হুমকি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন সিনেটর

চীনের কড়া হুশিয়ারিকে আমলে না নিয়ে এবার তাইওয়ান সফরে পাঠানো হয়েছে মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানে করে তাইপে পৌঁছান। এদিকে তাওয়ানকে ঘিরে মহড়া চালানো নিয়ে চীনকে ‘অঞ্চলটির জন্য হুমকি’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই মহড়া […]
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড

সৌদি আরবের আপিল আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন। আরব বিশ্বে গণতন্ত্র নিয়ে কাজ করা সংস্থা (ডিএডব্লিউএন) একটি টুইটে এ রায়ের কথা জানিয়েছে।ওই টুইটে বলা হয়েছে, রিয়াদ একটি বিশেষ আদালত শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে নতুন এ রায় দিয়েছে। সৌদি বন্দিদের নিয়ে কাজ করা […]
পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ৯৩৭, জরুরি অবস্থা জারি

ভয়াবহ বন্যার মুখে পাকিস্তানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান অবিরাম বৃষ্টিপাতকে ‘জলবায়ু-জনিত বিরাট মানবিক বিপর্যয়’ বলে অভিহিত করে পাকিস্তান সরকার বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করে।এদিকে দুর্যোগ এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, বন্যা ও বৃষ্টি সম্পর্কিত নানা ঘটনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ […]
এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই রাশিয়ার বিপক্ষে কখনও কথা বলেনি ভারত। এক প্রকার নিরবে রাশিয়াকে সমর্থন দিয়ে আসছিল ভারত। কিন্তু গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারত।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করলে বিশ্বের বিভিন্ন দেশ এর তিব্র নিন্দা জানায়। এছাড়া রাশিয়াকে নিন্দা জানাতে বা নিষেধাজ্ঞা আরোপ করতে […]
সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা রাশিয়ার

রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা ১৯ লাখ থেকে বারিয়ে ২০ লাখ ৪০ হাজার করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন।এসব সেনার মধ্যে ১১ লাখ ৫০ হাজার সৈন্য সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে এই সংখ্যা […]
আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ১৮০

আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত ১৮০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো আড়াই শতাধিক ব্যক্তি এবং অন্তত ৩ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, ‘হাজার হাজার গবাদি পশু বন্যার পানির তোড়ে ভেসে গছে। তিনি বলেন, ‘দুর্গত এলাকাগুলোয় সরকার পুরোদমে উদ্ধার ও […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) তেলের দাম বাড়ল।রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের খবরে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ […]
করোনা : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে।বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে […]
অস্ত্র কিনতে ইউক্রেনকে ৩০০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অস্ত্র ও সরঞ্জাম কিনতে প্রায় ৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।গত ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনকে দেওয়া এটি যুক্তরাষ্ট্রের সবেচেয়ে বড় সহায়তা প্যাকেজ বলে জানিয়েছেন বাইডেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও গোলন্দাজ ব্যবস্থা, রাডার এবং গোলাবারুদসহ অন্যান্য যন্ত্রাংশ কেনার জন্য ব্যয় […]
ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলায় নিহত-২২

ইউক্রেনের একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।ইউক্রেনের স্বাধীনতা দিবস ও রুশ হামলার ছয় মাস পূর্তির দিনে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি […]