৭২ ঘণ্টায় ৬ মুসলিম দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় ২৩ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ উপত্যকাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। প্রায়ই ইসরায়েলের আকস্মিক হামলার শিকার হচ্ছে লেবানন, সিরিয়া আর ইয়েমেনও। এক কথায় গত দুই বছরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের বিষফোঁড়ায় পরিণত হয়েছে ইসরায়েল। পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ […]

শ্রীলঙ্কা-বাংলাদেশের পর এবার নেপাল, দুশ্চিন্তায় ভারত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ […]

কাতারে ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খালিল আল-হায়্যার ছেলেও ছিলেন। এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন। খবর আল জাজিরার।কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পূর্বসতর্কতা দেওয়া হয়নি। ফ্রান্স এই হামলাকে ‌‘অগ্রহণযোগ্য’ বলেছে। […]

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

ইসরায়েলের হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে লিভিট বলেন, ““ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন, তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শিগগিরই চান। তাই আমাদের কাছে আগে থেকেই এ হামলার […]

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

কাঠমান্ডুজুড়ে বিক্ষোভ বাড়তে থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গোথাতারসহ বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনার পর বিমান নিরাপত্তার অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইএ।বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনা মোতায়েন করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়।সোমবার […]

হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী

জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।পদত্যাগের […]

ভারতে কয়েকজন ভুয়া বাবা গ্রেপ্তার, রয়েছেন বাংলাদেশিও

ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ।সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, উত্তরাখণ্ড রাজ্যের ‘অপারেশন কালনেমি’ অভিযানের অংশ হিসেবে ওই ১৪ জন ভুয়া ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়েছে। […]

জেন-জি বিক্ষোভকারীদের দখলে নেপালের পার্লামেন্ট, কারফিউ জারি

নেপালে জেন-জি বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে সেখানে প্রবেশ করেন।শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেন-জিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে। খবর দ্য হিমালয়ান টাইমসের।পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে […]

ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছে রোববার নিউইয়র্কে ইউএস ওপেনের পুরুষদের ফাইনাল সরাসরি মাঠে বসে দেখবেন। আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।ট্রাম্প আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক অতিথির আমন্ত্রণে থাকবেন। তিনি সেখানকার ভিআইপি স্যুইট থেকে ম্যাচটি দেখবেন। ফাইনালে মুখোমুখি হবে স্পেনের কার্লোস আলকারাজ আর ইতালির ইয়ানিক সিনার। তবে ট্রাম্প কার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তা প্রকাশ করা হয়নি।রাষ্ট্রপতি হওয়ার আগে […]

মিয়ানমারের কারাগারে গুরুতর অসুস্থ অং সান সু চি, দাবি ছেলের

মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস।তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ। তার হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন।লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনও উপায় নেই। […]